somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে হয় আমি হেরে যাচ্ছি

০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্তর্জালের সম্পর্কগুলোকে আমি কখনই গুরুত্ব দেইনা। অন্তত আমার বাহ্যিক আচরণ বা অভিব্যক্তিতে যে কেউ এমনটাই ধারণা করবেন। কিন্তু নিজের সাথে নিজে যখন হিসাবটা মিলাই তখন স্পষ্টতই দেখি যে, আমার চলমান সম্পর্কগুলো আসলে সব অন্তর্জালকেন্দ্রিকই। নিজের পরিবারের বাইরে আমার সম্পর্কের সীমানায় বাস্তব পৃথিবীর কেউ অন্তর্ভূক্ত নয়। সম্পর্কের সীমানার পুরো অংশটা জুড়েই আছেন অন্তর্জালের কল্পনার সেই মুখগুলো। এটা হয়তো আমার একাকীত্ব, সমাজবিমুখতা কিংবা নিজের স্বার্থপরতার কারণে হয়ে থাকতে পারে। সমাজেরও হয়তো খানিকটা দোষ থাকতে পারে। তবে এ মুহুর্তে এ বিষয়টি উপস্থাপন করে অনাবশ্যক বিতর্কে জড়াতে চাইনা।

অন্তর্জালের সূত্র ধরেই বছর খানেক আগে মানুষটার সাথে আমার পরিচয়। তার পূর্বপুরুষরা আমাদের এই পূর্ব বাংলার ময়মনসিংহের বাসিন্দা ছিলেন। দেশভাগের সূত্র ধরে কলকাতা হয়ে এখন তাঁরা মহারাষ্ট্রের মুম্বাইয়ের বাসিন্দা। নামটা এ মুহুর্তে নাইবা বললাম। যদি কেউ কষ্ট করে আমার এ লেখাটি পড়ে থাকেন তবে নিজের মতো করে বাংলাতে তার একটি নাম দিয়ে দিতে পারেন। আমার আপত্তি নেই। পারিবারিক বা পূর্বপুরুষদের ভাষা হওয়ার কারণে বাংলাটা সে বুঝে। তবে পড়তে বা লিখতে পারেনা। এই সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলার প্রতি তাঁর আকর্ষণ প্রবল। সম্ভবতো এই আকর্ষণটাই আমাদের আলাপচারিতার প্রাথমিক ভিত্তি ছিল। রবীন্দ্রনাথ বা লালনের প্রতি কিংবা বাংলা গানের প্রতি তাঁর আগ্রহ আমাকে অবাক করত। একটা মানুষ যে বাংলা লিখতে বা পড়তে পারেনা বাংলার ব্যক্তিত্বদের প্রতি বা বাংলা সংস্কৃতির প্রতি তাঁর এমন আগ্রহ অবাক করারই কথা।

সম্পর্কটা পরবর্তীতে ব্যক্তিগত পর্যায়ে স্থানান্তরিত হয়। ঠিক কেমন করে ওটা ও পর্যায়ে পৌছে গেল তা বুঝতে পারিনি। তবে এ বিষয়ে প্রণোদনা বা ইচ্ছাটা দু'জনেরই হয়তো সমান ছিল। দিনের বেশিরভাগ সময়টা আমাদের ম্যসেঞ্জারেই কাটতো। কতো উচ্ছাস, কতো আবেগ, কতো ভবিষ্যৎ পরিকল্পনা বিনিময় হত। কত ভাবাবেগের বাহাস ছিল। সময় বা স্থানের দুরত্বকে অতিক্রম করার ইচ্ছা ছিল। কিন্তু সব মানুষের জন্য পরিকল্পনামাফিক জীবন নয়। সময়কেও সবাই অতিক্রম করতে পারেনা। আমি হয়তো সেরকমই একজন। নিজের সম্পর্কে এ ভাবনাটা অচিরেই হয়তো বাস্তবরূপ লাভ করবে।

ম্যাসেঞ্জারে একনজর দেখা মাত্র যে মানুষটি আমার সঙ্গে কথা বলার জন্য অস্থির থাকত এখন সে আমাকে দেখে পরিপূর্ণ নির্বিকার থাকে। দেখেও না দেখার ভান করে। সময়ের পর সময় কেটে গেলেও নিজ থেকে আমার সাথে কথা বলেনা। আমি আগ বাড়িয়ে কথা বললেও এর সীমানা শুধু শুভেচ্ছা বিনিময়ের মাঝে সীমাবদ্ধ থাকে। পরবর্তীতে নিজের ব্যস্ততার কথা জনান দিয়ে ভদ্রভাবে বিচ্ছিন্ন থাকে। আমি ঠিক জানিনা তার এ আচরণের কি হেতু। একটি অবস্থাসম্পন্ন ব্রাক্ষ্মণ পরিবার নিমিষেই উদ্বাস্তু হওয়ার কারণে এ দেশের মানুষের প্রতি একটা ক্ষোভ হয়তো তাঁর মনে আগে থেকেই বিরাজমান ছিল। তবে কি আমাদের সম্পর্কটা এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ? ভদ্রোচিত প্রতিশোধের পন্থা? না, তা হবে কেন। হয়তো দোষটা আমারই কিংবা এ জাতীয় সম্পর্কগুলোর পরিণতিই এমন। যাই হোক না কেন, এ বিষয়ে পূর্বানুমান বা মনগড়া কথা বলে তাঁকে অসন্মান করার কোন অধিকার আমার নেই। কাজেই এ আলোচনাটা আর না বাড়ানোই ভাল এবং যতটুকু করেছি তার জন্য লজ্জিত হওয়া উচিত।

মানুষ হিসেবে আমি কঠিন এবং মোটেও আবেগ নিয়ন্ত্রিত নই। আমার মাঝে কোন মানবতাবোধ নেই। কোন ভিক্ষুককে আমি ভিক্ষা দেইনা। তাঁর কষ্টের কাহিনী বা শত অনুনয় বা বিনয় আমাকে টলাতে পারেনা। হৃদয়ে মমত্ববোধ জাগেনা। কোন নিকট আত্মীয়ের মৃত্যু হলে আমি প্রথামাফিক তার শেষকৃত্যে যাই। কিন্তু তাঁর অন্তিম বিদায়ে চোখের জল ফেলিনা। তার স্বজনদের কোন প্রবোধ দেইনা। সত্যিকথা বলতে আমার চোখে পানি আসেনা। শেষবার কবে কেঁদেছিলাম তা আমার মনে পড়েনা। এই কঠোরতার অনুশীলনের মাধ্যমে আমি নিজেকে পিচাশের পর্যায়ে নিয়ে যেতে চাই। আমি চাই এমন একটা দিন আসুক যখন একটা পিচাশও আমাকে অনুকরণীয় ভাববে।

কিন্তু তাঁর সংশ্লিষ্ট বিষয়ে আমার আবেগ আমাকে পুরোপুরি জব্দ করে ফেলেছে। আমার মস্তিস্ক বা হৃদয় এ বিষয়ে কোন ভূমিকা পালন করতে পারেনা। তাঁর বিষয়ে আমি পুরোপুরি আবেগের দ্বারা নিয়ন্ত্রিত। তাই বহুদিনের প্রচেষ্টা মাধ্যমে নিজেকে পিশাচের কাছাকাছি নিয়ে যাওয়া এই আমি এখন আমার অবস্থান নিয়ে শংকিত। নিজের অর্জনকে অক্ষত রাখতে পারব কিনা তা নিয়ে নিজের মাঝেই সন্দেহ জাগছে। নির্জন একাকী রাত্রিরে তাঁর বিচ্ছেদ আমাকে নিয়ন্ত্রণহীন করে। নিজের একাকীত্ব কাটাতে তখন অন্তর্জালের মাধ্যমেই পরিচয় ঘটা কারো কাছে ফোন করি। কিন্তু যখন সেই ফোনটা অবিরত ব্যস্ত পাই তখন নিজের অজান্তেই একটা অজানা শংকা জেগে ওঠে। মনে হয় ঠিক এই মুহুর্তে ওর ফোনটাও এমন ব্যস্ত আছে। আমার হৃদয় কেপে ওঠে, কেঁদে ওঠে। ভয় লাগে, অচিরেই হয়তো হৃদয়ের এই কান্না চোখ বেয়ে নেমে আসবে। মনে হয় আমি হেরে যাচ্ছি।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×