somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা করো মোরে ,হে বাংলাদেশ ।

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রায় দেড়মাস পর আবার সামুতে লিখতে বসছি । এতদিন পারিবারিক কিছু ব্যস্ততার কারনে ব্লগে আসা হয়নি । তবে মাঝে মাঝে সময় পেলে দুই একটা পোষ্ট পরা হয়েছিল ।

এই দেড়মাসে বগ্লের কি হাল হয়েছে জানিনা ,তবে দেশের গনতন্ত্রের যে একরম মৃত্যু হয়েছে সেটা কেউ টিনের চশমা না পড়ে থাকলে বুঝতে পেরেছে । নির্বাচনের নামে প্রহসন , সৈনাবাহিনীর পক্ষপাতমূলক আচরন । ২০১৮ এর মার্চ মাসে বিবিসি নিউজে বিশ্বের নতুন পাঁঁচ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম আসছিল । জার্মান এক সংস্থার জরিপে এই তথ্য উঠে আসে । তখন হয়ত অনেকেই এই নিউজকে উড়িয়ে দেন ভিত্তিহীন বলে , এই নির্বাচনে স্বৈরতান্ত্রিক সরকারের ব্যবহার আরো ফুটে উঠেছে ।
নিউজ লিংক ঃ বিশ্বের নতুন পাঁচ 'স্বৈরতান্ত্রিক দেশের তালিকায়' বাংলাদেশ ।

সিএনএন নিউজ-এ বাংলাদেশ নির্বাচন নিয়ে বলেছে - বিতর্কিত নির্বাচন এবং ভয়ংকর এক অধ্যায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে । লিংকঃ- Click This Link

সবচেয়ে কষ্টের এবং লজ্জাজনক হল ধানের শীষে ভোট দেয়ায় এক মাকে গনধর্ষন এবং ধর্ষনকারীদের সুষ্ঠ বিচার না করা ।
লিংক ; [linhttpধানের শীষে ভোট দেয়ায় গণধর্ষণ': দায় নেবে না আওয়ামী লীগ ।ধানের শীষে ভোট দেওয়ায় ৪ সন্তানের মাকে ‘আওয়ামী লীগ কর্মীদের গণধর্ষণ’

এর চেয়ে লজ্জার এবং ন্যক্কারজনক ঘটনা আর কি হতে পারে ,আমার জানা নেই ।

আমার এক কাছের বন্ধু ফ্যামালিগত ভাবে বিএনপি করে , সে নির্বাচনের আগে একদিন নির্বাচনি প্রচারনায় গেছিল ,সেজন্য তারপর থেকে নির্বাচনের পরের দিন পর্যন্ত প্রায় এক সপ্তাহ বাড়ির বাইরে লুকিয়ে ছিল হাওড়ে । তাদের সাথের অনেককেই পুলিশ ধরে নিয়ে গিয়েছিল । তার ২০-২৫ জন হাওড়ে লুকিয়ে ছিল । হাওড়ে ছোট ছোট ঘর থাকে সেখানে ছিল ।

পশ্চিমা মিডয়াতে নির্বাচন নিয়ে সত্যিকারের নিউজ দিলেও ,পশ্চিমা রাজনীতিতে এই নিয়ে তেমন কোন প্রতিক্রিয়া দেখা যায়নি , কেবলমাত্র উদ্বেগজনক বলেই খ্যামা দিয়েছেন তারা । বিদেশি পর্যবেক্ষকরাও তেমন শক্তপোক্ত ছিলনা ।


নতুন করে সরকার ,মন্ত্রিসভা শুরু হতে যাচ্ছে । এক্যফ্রন্ট যে কয়টা আসন পেয়েছে তারা সংসদে যাবেনা । বিরোধী দল কে হবে সেটা এখনো অস্পষ্ট । গনতন্ত্রের কংকালের উপর দাঁড়িয়ে স্বৈরতান্ত্রিক উপায়ে দেশ চলবে আরো ৫ টি বছর । এতক্ষন সরকারের বিরুদ্ধে কত বলছি তার মানে এই নয় যে , আমি বিএনপি পন্থী , বিএনপি ক্ষমতায় থাকলেও তারা হয়ত এরকম বা অন্য উপায়ে ক্ষমতায় থাকতে চেষ্টা করত । এর আগে তাদের ক্ষমতাকালীন সময়ে নির্বাচন নিয়ে তারাও নয় ছয় খেলা অনেক খেলেছে । কিন্তু সফল হতে পারেনি ।

মানুষ এখনো মুখবুজে আছে ,থাকবে যতদিন না তাদের দেয়াল পিঠ ঠেকে যায় । কিন্তু ততক্ষনে আর কিছু করার থাকবেনা , এখনো যদিও সাধারন মানুষের কিছু করার নাই । কেউ কিছু বলতে গেলেই জেলে ঢুকানো হচ্ছে । বাক স্বাধীনতা বলতে কিছু নেই । ভয়ে আছি ,এই পোষ্টের জন্য আমার আবার কিছু হয় নাকি ।

আমি দেশের দূর ভবিষ্যৎ খুব অন্ধকার দেখতে পাচ্ছি । না জানি কবে স গৃহযুদ্ধ লেগে যায় ক্ষমতার জন্য ।স্বৈরতান্ত্রিক সরকারের এই একটা বড় ভয় । যখন রাজনৈতিক সব প্রচেষ্টা ব্যর্থ হয় ,তখন সশস্ত্র হামলা শুরু হয় । তখন আমাদের মত আমজনতার আর জানমালের নিরাপত্তা থাকবেনা ,কখন গুলি খেয়ে রাস্তায় পরে থাকব কে জানে । বাংলাদেশ হয়ত হয়ে যাবে তখন কংগো কিংবা সিরিয়ার মত ।

বাংলাদেশ নিয়ে আমি খুবই শংকিত । আমি নিজে নিজেকে নিয়ে খুবই লজ্জিত । কিছুই করতে পারছিনা ,এই লজ্জা লুকাবো কোথায়? পরবর্তী প্রজন্মকে কি উত্তর দিব ?




সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×