somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলা: লিঙ্গবৈষম্য ‍আর সাম্প্রদায়িকতা

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইমেলাতে ‍আমার ‍এক মেয়ে বন্ধু যখন ঢুকছিলো, পুলিশ তার ব্যাগ তল্লাশি করতে গিয়ে ‍একটা লাইটার পেলো। পুলিশের নির্দেশ ছিল ‍এসব নিয়ে মেলায় ঢোকা যাবে না। অবশ্যই। ‍আমরা ‍আইনের প্রতি শ্রদ্ধাশীল। অন্তত ‍আমার মেয়ে বন্ধুটি তো বটেই।
কিন্তু প্রশ্ন তুলছি ডিউটিরত ‍ঐ নারী পুলিশের বক্তব্য নিয়ে। পুলিশ প্রথমেই অগ্নিশর্মা হয়ে বলে ‍উঠলো,
‘এসব কী? ‍এটা ‍আপনার ব্যাগে কেন?’ বন্ধুটি বলল, ‘আমি সিগারেট খাই বলে ওটা ব্যাগেই থাকে’।
পুলিশ বলল, ‘আপনি না মেয়ে মানুষ? ‍আপনি কেন সিগারেট খাবেন? অসভ্য...’
তার মানে ব্যাপারটা কোন দিকে গেল! ‍একটা মেয়ে সিগারেট খেলেই জাত গেল!
যাহোক, ‍এবার ‍আসি আরেকটি ঘটনায়।
যে ঘটনা ‍আমাকে বইমেলার বই বই গন্ধের ‍আবহেও তীক্ষ্ণ ফলার মত ‍আঘাত করে যায়। ‍আমার ‍এক বন্ধুপ্রতীম অনুজ কবি সারোক শিকদারকে নিয়ে মেলাতে ঘুরছিলাম। দুপুরে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। অথচ মেলাতে থাকা বাংলা ‍একাডেমির ক্যান্টিন থেকে খাবার কেনার ‍উপায় নেই।
মানে বুঝলেন না? ‍
এক প্লেট ফুসকার দাম ১০০ টাকা! ‍এক প্লেট নুডলস-এর দাম ২৫০ টাকা!
বাধ্য হয়েই রমনা কালী মন্দিরের দিকে ‍এগোলাম অন্তত দুটো পাউরুটি বা কলা বা বিস্কিট ‍আর ‍একটু চা খাওয়ার জন্য। কিন্তু মন্দিরের গেটে ডিউটিতে থাকা পুলিশের বাঁধা। তারা জানতে চাইলো- ‍আমরা হিন্দু কিনা। সারোক বলল, ‘আমি মুসলিম কিন্তু ‍উনি হিন্দু’।
পুলিশ বলল, ‘মন্দিরে নিরাপত্তার স্বার্থে হিন্দুরা ছাড়া কেউ ‍এদিকে ‍আসতে পারবে না’। ‍
মানে কি! ‍এ ‍আবার কেমন যুক্তি! তারমানে সন্ত্রাসী বা জঙ্গি বলতে কেবল মুসলিমদেরকেই বোঝানো হচ্ছে! তাও ‍আবার টোটাল মুসলিমদেরকে! অথচ ‍এদেশে সংখ্যালঘু নির্যাতন হলে যারা প্রতিবাদে রাস্তায় নামে তাদের বড় ‍একটি অংশ মুসলিম। তাছাড়া কথিত মুসলিম ছেলেটিকে তো আমিই সাথে নিয়ে যাচ্ছি।
যাহোক, পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া। তারা ‍এজন্য তল্লাশি করছে, স্ক্যানার ব্যবহার করে হিন্দু-মুসলিম সবাইকেই চেক করছে। তাহলে ‍আবার হিন্দু-মুসলিম ভাগাভাগি কেন?
রাগের মাথায় চেঁচিয়ে পুলিশদের ‍উদ্দেশ্যে বলেই ফেললাম, ‘ ভাই, ‍আপনাদের ‍এই যুক্তি শুনে ‍আমার বলতে ‍ইচ্ছে করছে- ‍আই হেট দিস স্টেট, ‍আই ফাক দিস স্টেট’।
সারোক ‍আমাকে বুঝিয়ে ওখান থেকে নিয়ে ‍আসলেও মাথায় ঘুরছিলো দুষ্টু পোকা। মানে ‍আমাকে তো বুঝতে হবে পুলিশের নিরাপত্তা ব্যাবস্থাটা। তো কয়েক ঘণ্টা পর ‍দুটো মুসলিম ছেলেকে পাঠালাম। পুলিশ ওদের পরিচয় জানতে চাইলে ওরা নিজেদের হিন্দু পরিচয় দিলো। ‍আর অমনি পুলিশ ওদের ভেতরে ঢুকতে দিলো।
কী বুঝলেন! এ ব্যাপারে পুলিশের সাথে কথা বললে তারা বলল, ‘ভাই, কোনো মুসলিম যদি নিজেকে হিন্দু পরিচয় দিয়ে মিথ্যা কথা বলে তাহলে সে তার ‍ঈমাণ নষ্ট করলো ‍এবং সে পরকালে তার জবাব দেবে। ‍আমাদের কী করার ‍আছে!’ ‍
আহারে! কী কইলো শুনছেন? ‍এখন ‍আমার জানতে মন চায় হলি ‍আর্টিজানে কিংবা শোলাকিয়াতে হামলাকারীরা কি ‍ঈমাণের চিন্তা করেছিলো?
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×