somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে নেবে হরতালের দায়ভার?

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খোদেজা বেগম সড়ক দুর্ঘটনায় মারা যায়নি। বরং তাকে হত্যা করা হয়েছিলো। ঐ ট্রাক ড্রাইভার কয়েকদিন ‍আগে কথা কাটাকাটির জের ধরে প্রতিশোধ নিতে খোদেজা বেগমকে চাপা দিয়ে হত্যা করে। অথচ ‍এই পরিকল্পিত খুনের রায় দেয়ার কারণে হরতাল-অবরোধ ডাকা হল। ‍এই হরতালের নেপথ্যে কলকাঠি নেড়েছেন ক্ষমতাসীন মন্ত্রী শাহজাহান খান। তার মানে মন্ত্রী খুনীদের পক্ষে। ‍
এই হরতাল যদি বিএনপি ডাকতো তাহলে অবস্থা কী হত ভেবেছেন? সুশীল সমাজ ছি ছি করতো। টক শো-তে ঝড় ‍উঠতো। প্রধানমন্ত্রীর বক্তব্য হাইলাইট হতো। ‍এবার কী বলবেন মাননীয় প্রাইমজোকার? ‍আবার পরিবহন শ্রমিকরাও কতটা ‍আবাল তা বোঝা গেল। অবশ্য ‍আমরা তো পরিবহন শ্রমিক ও কর্মকর্তাদের কাছেও জিম্মি। ‍
একইদিনে সিপিবি-বাসদ আধাবেলা হরতাল ডেকেছিলো গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে। কই তখন পরিবহন শ্রমিকরা তো কথা বলেনি। ‍অথচ ‍একজন খুনীকে বাঁচাতে তারা অবরোধ-হরতালই শুধু করেনি, ব্যাপক ভাংচুরও করেছে।
সড়ক দুর্ঘনায় নিহত তারেক মাসুদ ও মিশুক মুনীর-এর প্রতি সেদিন মন্ত্রীরা কিংবা সরকার প্রধান শ্রদ্ধা দেখিয়ে কত কথা বলেছিলো, কিন্তু ‍আজ ‍এই হরতাল-এর ঘটনায় তাদেরকে অপমান করা হল না?
জানি ‍উত্তর মিলবে না। কারণ ‍এদেশে ক্ষমতাই ‍আসল। যে যত ক্ষমতার দাপট দেখাতে পারে। ফলে ‍একজন মন্ত্রীও ‍স্বয়ং আদালতকেও ক্ষমতার দাপট দেখায়। ‍এর ‍আগে ‍আমাদের বন্ধু ফারজাত যখন সড়ক দুর্ঘনায় মারা গেল, তখন হানিফ পরিবহনের কাছ থেকে ক্ষতিপূরণ ‍আদায়ের জন্য মানববন্ধন করা হয়েছিলো, সেখানেও ছাত্রলীগ হামলা চালিয়েছিলো।
হরতাল ‍আহবান করে পেট্রোল বোমা মেরে বিএনপি যেমন মানুষ হত্যা করেছে, তেমনি ‍আওয়ামীলীগও বিরােধী দলে থাকা অবস্থায় পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। এই কুত্তার বাচ্চারা ‍আসলে ‍একই মুদ্রার ‍এপিট-ওপিট। ‍এবার ঘটলো ব্যতিক্রমী ঘটনা। খোদ সরকারী দলের মন্ত্রী হরতাল ডেকে বসলেন। হরতাল পালনও হল। অথচ তেল-গ্যাস ‍এর দাম বাড়ানোর প্রতিবাদে কিংবা সুন্দরবন ধ্বংসের প্রতিবাদে হরতাল ‍আহবান করলে সাড়া মেলে না। কারণ ক্ষমতার দাপট। কিন্তু ‍এই দুদিনে যে ‍আর্থিক ও অন্যান্য ক্ষতি হল তার দায়ভার কে নেবে? দায়ভার জনগনই নেবে। কারণ জনগনই ক্ষমতা তুলে দেয় পরম মমতায়। তাই বুঝি জনগন রিকশা-ভ্যানে অতিরিক্ত ভাড়া দিয়ে কিংবা কড়া রোদে ব্যাগ মাথায় নিয়ে ‍পায়ে হেঁটে দায়ভাড় মাথায় তুলে নিয়েছে।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×