পাথরে পাথরে সঙ্গমে আগুনের জন্ম;
আলো জ্বালাতে যে ঢুকেছিল পঞ্চবটির কুটিরে-
সভ্যতার স্যাটায়ারে সে হয়ে গেল তালাবদ্ধ কবিতা।
আকরিক পান করা আবাবিল পাখির উড়োচিঠিতে
মানুষ খুঁজে পেল শানিত বল্লম,
শিশ্নওয়ালারা কেটে নেয় অবরুদ্ধ কবিতার ক্লাইটোরিস।
কবিতা এখন ভেঙে দিচ্ছে সীমানার সীমা,
শক্তিমান শ্মশানচারীর বুকে পা রেখে
পিষে মারতে চায় নোংরা ভগবিধান।
এবার বিদ্রোহ দ্যাখো...
যে আলো জ্বালাতে জানে
সে আগুনের ব্যবহারও জানে।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




