somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তর -মেরুর দেশগুলোতে সিয়াম -সাধনা

১০ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রীষ্মকালে ফিনল্যান্ডের দিনগুলো অনেক বড়। তখন মুসলমানদের জন্য রোজা রাখা খুবই কষ্টকর। এখানে এবারের পবিত্র রমজান মাস শুরু হয়েছে জুনের মাঝামাঝি, গত বছরের তুলনায় চন্দ্রমাসের হিসেবে ১১ দিন আগে।
গ্রীষ্মকালে এখানে দিনের পরিধি অনেক বেড়ে যায়। ফিনল্যান্ডের উত্তরাংশের শহর 'উতস্ইয়কি'-এর সর্বউত্তরের "নুয়রগাম" গ্রামে সূর্যোদয় হয়েছে মে মাসের ১৫ তারিখের রাত্র ০১:৩২ মিনিটে এবং সূর্যাস্ত হবে আগামী ২৯ জুলাই রাত্র ১২টা ৪২ মিনিটে। অর্থাৎ ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের শহর উতস্ইয়কির আশে পাশের কোনো এলাকাতেই আড়াই মাস সূর্য কখনোই সম্পূর্ণভাবে অস্ত যায় না।
এভাবে দক্ষিণ দিকে যেতে থাকলে দেখা যায় সেখানে দিনের পরিধি ক্রমান্বয়ে ছোট হতে থাকে। এবার রমজান মাসে ফিনল্যান্ডের সর্ব দক্ষিণের শহর হেলসিংকিতে রাত্র ১১টার দিকে সুর্য ডুবলেও সূর্যোদয় হয় ভোর ৪টায় অর্থাৎ মাত্র ৫ ঘন্টার জন্য সুর্য অস্ত যায়।
তাই ফিনল্যান্ডের মুসলমানরা পবিত্র রমযান মাসে রোজা পালনের ক্ষেত্রে একটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন।
প্রকাশ থাকে যে,
স্বাভাবিক ভাবে একজন মুসলমান এ কথা মনে-প্রাণে বিশ্বাস করে যে, আল্লাহ সুবহানাহু তায়ালা তায়ালা স্বীয় বান্দা তথা মানুষের উপর তার সাধ্যাতীত কোন কিছুই চাপিয়ে দেননি । যেমনটি তিনি মহাগ্রন্ত্র আল-কোরআনে ঘোষণা করেছেন।

উত্তরের শহরগুলোর যেখানে সূর্য কখনোই সম্পূর্ণভাবে অস্ত যায় না, সেখানে ঐখানকার ধর্মপ্রাণ মুসলমানরা সূর্যের উপরের দিকে ওঠার সময় থেকে নিচে নামার সময় পর্যন্ত রোজা পালন করেন।
একই ধরনের সমস্যা মোকাবিলা করেন ফিনল্যান্ডের নিকটবর্তী স্ক্যান্ডিনেভিয়ান মুসলমানেরা।


উতস্ইয়কির এবারের রমজান গ্রীষ্মকালে হলেও একসময় তা শীতকালে চলে যাবে। আর এখন সূর্য না ডোবার সমস্যার পরিবর্তে তখন সূর্য না ওঠার সমস্যায় পড়বেন এখানে বসবাসকারী মুসলিমরা। গ্রীষ্মকালে দীর্ঘ সময় ধরে রোজা রাখার পরিবর্তে তখন মাত্র কয়েক ঘণ্টা রোজা রাখতে হবে তাদের। আবার শীতকালের কিছুদিন পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে হবে মাত্র দুই ঘণ্টার মধ্যেই। কেননা বছরের ওই সময়ে মাত্র ঘণ্টা দুয়েকের জন্যই আকাশে সুর্যের গোধূলির ম্লান আলো দেখা যায়।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×