বিশ্ব-চ্যামপিয়ন হবার কিছু দিনের মধ্যেই ভারতীয় ক্রিকেটদলের এমন দুরবস্থার কারণ হচ্ছে সে দেশের তারকাবাহুল্য।
ভারত-দলের এগারো জন ক্রিকেটারের এগারো জনই তারকা, স্ট্যান্ডবাই খেলোয়াড়েরা তারকা, ত্রিশ জনের স্কয়াডের বাকিরাও তারকা, ভারতীয় আম্পায়াররা তারকা, পাঁচ ওয়ানডে আর আড়াই টেস্ট খেলে আসা ভারতীয় ভাষ্যকাররাও তারকা; এমনকি ভারতের চিয়ার্স লিডার, মাঠের ঘাসকর্মী কিংবা গ্যালারির বাঁশকর্মীরাও তারকা। ভারতের প্রতি বর্গমাইলে ১শ জন করে তারকা বাস করে।
অন্য দেশ এবং অন্য দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি তারকার দেশ ভারতের ক্রিকেট তারকাদের দৃষ্টিভঙ্গি ও বক্তব্যের ভাষাও সেই রকমের 'তারকাসুলভ'!
শেহ্বাগ-হরভজন-শ্রিশান্তের মতো বেয়াদবেরা যে দেশে তারকা ক্রিকেটার, সিধুর মতো হামবড়া বাচাল যে দেশের তারকা ভাষ্যকার; অদূর ভবিষ্যতে সে দেশের ক্রিকেটের মুহুর্মুহু পতন অবশ্য-অনিবার্য।
অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট, অধিক তারকায় ক্রিকেট নষ্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




