আমার মন ভালো নেই
মনে আজ বিষাদ ভর করেছে।
অস্পষ্ট ঘোলা জলে চশমার কাচ ঢেকে গেছে,
দৃষ্টি ঝাপসা ; শূন্য শূন্য শূন্য।
কোলাহলের মাঝেও আজ হারিয়ে যাই
আর পথ হাতরাই,
কী জানি কত দূরে সরে গেছে পথটা!
আঁধারে ডুবে যাই ; ক্লান্ত ক্লান্ত ক্লান্ত।
আজ যে আমার মন ভালো নেই,
স্মৃতির ডানায় ভর করে আজ আমি দুঃখদেশে উড়াল দেই।
সব শেষ ; শূন্য শূন্য শূন্য।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


