তোমার আমার ভালোবাসা,
সে কী ভীষণ ভয়ানক এক উচ্চাশা!
তুমি তুমি করে আমার কাটানো দিন-রাত,
ছড়ায় সে কী ভীষণ ভয়ানক উত্তাপ!
রুগ্ন-ভগ্ন হৃদয়জুড়ে তোমার বসতি,
তোমাকে পাবার সে কী ভীষণ ভয়ানক আকুতি!
তোমায় ভেবে রাত্রি-দুপুর-ভোর কিংবা অষ্টপ্রহর,
অস্থিরতার প্রাচুর্যে কাটায় আমার শহর!
তোমার হাসি, কথা বলা, বিচরণ,
আমার মনে জাগায় আনন্দানুভূতির শিহরণ!
কিংবা তোমার মধুর কণ্ঠধ্বনি,
আমার প্রাণে বাজায় রিনিঝিনি!
তোমার প্রেমের মধুর কষ্টে আমার,
বুকের মধ্যে ভীষণ ভয়ানক অত্যাচার!
খোঁপায় গোজা তারার ফুলের মত,
আমাকে দাও প্রেম আছে যত!
তোমার গাওয়া সুরের মত করে,
আমার মনের প্রেম পড়ে ঝড়ে!
একবার যদি মুঠোভরে নিতে তুলে,
সব দুঃখ নিমিষে যেতাম ভুলে!
তোমার সে ভীষণ ভয়ানক প্রেম,
বুকের মধ্যে তুলে রেখে দিতেম!
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



