তুমি কি আমার দুঃখদিনের গান ,
তাহলে কেন আমার চরম অসময়ে কেবল তোমাকেই মনে পড়বে?
তুমি কি আমার কান্না মেশানো কষ্টচাপা হাসি,
তাহলে কেনইবা তোমার দেয়া কষ্ট নিয়েও তোমাকেই ভালোবাসি?
অস্পষ্ট স্মৃতি হাতড়ে আজো কেন তোমাকে মনে করি?
কেন তোমার দেয়া শুকনো ফুলের ফসিল
আজো আমার লুকোনো ডাইরির ভেতরে সযত্নে রাখা?
অবেলায় অসময়ে কেন ধুলোজমা মনে তোমাকে আঁকা?
জন্মান্তরের সব বন্ধন চুকিয়ে দাও আজ।
সব ভালোবাসা পায়ে মাড়িয়ে দূরে গিয়েও কেন আজ তুমি দূরে না, জবাব আছে?
দেবে জবাব?
তুমি জবাব দেবে না
তুমি আজ হাহাকার হয়ে মিশে গেছো আকাশে বাতাসে,
তোমার অস্তিত্ব আজ মিশে গেছে আমার সমস্ত সত্ত্বায়,
আর কোথাও নেই তুমি, কোথাও না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



