somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্পঃ অতঃপর

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামনে অর্ধেকটা খোলা দরজা, সময়টা রাত প্রায় ১২ টা। ঘরের ভেতর থেকে হালকা আলোর আঁচ এসে পড়ছে বাইরে। কিন্তু নিলয়ের কেমন কেমন যেন লাগছে। মনে করতে চাইছে না ঘটনাটা কিন্তু মনে পড়েই যাচ্ছে! বারবার মনে পড়ছে জরির কেঁপে কেঁপে ওঠা কান্নার সেই দৃশ্য।

জরি কাঁদতে কাঁদতে বলেছিল, “আমি সত্যিই তোমার জীবন থেকে চলে যাব?”
নিলয় চিৎকার করে উঠেছিল, “হ্যা চলে যাবে।“
“আমি না থাকলে তোমার খেয়াল কে রাখবে?”
নিলয় গোয়ারের মতন বলেছিল, “আমি আমার নিজের খেয়াল রাখতে পারি।“
জরি চোখ মুছতে মুছতে বলেছিল, “আমাকে ছাড়া তুমি থাকতে পারবে?”
নিলয় দাঁতে দাঁত চেপে বলেছিল, “আমাকে প্লিজ মাফ করো। তোমাকে ছাড়াই আমি ভালো থাকব।“

জরিও আর কথা বাড়ায় নি। চলে গেছে চুপচাপ। একবারও পেছনে তাকায় নি। কেন তাকাবে? যাকে জীবন দিয়ে ভালোবেসেছে তার কাছে এমন অপমান, সহ্য করা যায় না আসলে।

নিলয়ের ব্যাপারটা ভিন্ন। তার সমস্যা হচ্ছে সে জরিকে অনেক ভালো তো বাসে কিন্তু রেগে গেলে সহ্য করতে পারে না কিছুই। জরি যখন তার কথায় চলে গেল তখন মন চাইছিল তাকে আটকাতে, পরেও তার মনে হয়েছে মিটিয়ে ফেলে ঝামেলাটা, কিন্তু না। ইগোর কাছে হার মেনেছে বারবার। প্রতিবার জরিই তার কাছে রাগ ভাঙাতে আসলেও, এবার আর আসে নি।

তারপরের সাতটি দিন ছিল নিলয়ের জীবনের সবচেয়ে খারাপ সাতটি দিন। রাতে ঘুম হতো না। শেষ রাতের দিকে ঘুমিয়েছিল সেদিন। হঠাৎ তার মনে হল তার মুখে কেউ পানির ছিটা দিচ্ছে। চোখ খুলে দেখে তার মুখের দিকে খানিকটা ঝুঁকে জরি তাকিয়ে আছে। তার চোখ বেয়ে পানি টপটপ করে নিলয়ের মুখে পড়ছে।
নিলয় নির্বিকার ভঙ্গিতে বলেছিল, “কখন এলে?”
“দুই ঘন্টা আগে”
“ডাকোনি কেন?”
“তোমার ছ্যাক খাওয়া চেহারা দেখছিলাম আর কাদছিলাম।“
নিলয় অবজ্ঞার ভঙ্গিতে বলেছিল, “আমি আর ছ্যাক? হাহ!”
জরি নিলয়ের গেঞ্জির কলার ধরে বলেছিল, “তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি বুঝছো? উঠে আগে শেভ করো।“

নিলয় উঠে বাধ্য ছেলের মত শেভ করলো। শুধু শেভ করার আগে রান্নাঘরে উকি দিয়ে তার মাকে বলল, “মা, আমি জরিকে বিয়ে করবো।“ এমনিতেই সে নিজে মাথাপাগল ছেলে, বলা যায় না কখন আবার কি করে বসে। তাই আগেই মাকে জানিয়ে ফেলল।

এখন যে দরজার সামনে নিলয় দাঁড়িয়ে আছে সেই ঘরে আছে তার নববিবাহিত স্ত্রী, জরি। অনেক নার্ভাস লাগছিল নিলয়ের। অনেক সাহস সঞ্চয় করে দরজাটা ঠেলা দিয়ে ভেতরে ঢুকল সে। ধীর পায়ে জরির পাশে বসে তার ঘোমটা তুলল। কি নিস্পাপ মুখ! জরি অবশ্য মুচকি মুচকি হাসছিল। হাসি দেখেই নিলয়ের গা জ্বালা করে উঠলো!

“এই তুমি হাসছো কেন?”
জরি হাসতে হাসতে বলল, “তুমি তো দরজায় ছিটকিনিই লাগাও নি। যে বাসর ঘরের দরজার ছিটকিনি লাগাতে ভুলে যায় সে নাকি নিজের খেয়াল নিজে রাখবে। হাহ!“

নিলয় ছুটে যেয়ে দরজার ছিটকিনি লাগালো। কি লজ্জার কথা! জরি খেয়াল না করলে তো কেলেংকারিই হয়ে যেত! কিন্তু মেয়েটা ঘোমটার ভেতর থেকে দেখলো কি করে?

নিলয় যখন ঘুরে জরির দিকে তাকালো তখনো সে হাসছিল। কি সুন্দর নিস্পাপ হাসি। আচ্ছা, জরিটা এতো ভালো কেন?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×