somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্পঃ জ্যোৎস্নার আলোয় আমরা

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত প্রায় দুটো! কিন্তু স্বর্ণার ঘুম আসছে না। ঘুম না আসার কারন অবশ্য ক্লিয়ার না। আজ সারাদিন পবন অনেক জ্বালাতন করেছে। দুই বছর বয়স মাত্র ছেলেটার, কিন্তু এখনই যেন দুষ্টের শিরোমণি। এখন মাকে জড়িয়ে কেমন গুটিশুটি মেরে শুয়ে আছে। মুখের দিকে তাকালেই কেমন যেন মায়া মায়া লাগে।
স্বর্ণাকে জড়িয়ে এখন অবশ্য আরো একজন গুটিশুটি মেরে শুয়ে আছে। স্বর্ণার স্বামী চয়ন। স্বামীর নামের সাথে নাম মিলিয়ে ছেলের নাম 'পবন'। স্বর্ণার অবশ্য সেদিকে খেয়াল নেই। স্বর্ণা এখন ভাবছে অন্য কথা।

তার মাথায় ঘুরছে ৫ বছর আগের এক স্মৃতি! সেদিনও এমন একটি রাত ছিল। হালকা শীতের রাত। সে রাতেও আজকের মতন আকাশ থেকে জ্যোৎস্না ফেটে পড়ছিল। তার ঘুমও আসছিল না। তাদের একতলা বাসার জানালার সামনে এসেছিল তার ভালোবাসার মানুষটি। অনেক ভালোবাসতো স্বর্ণা তাকে। তার চেয়ে বড় কথা, স্বর্ণাকে সে আরো বেশি ভালোবাসতো। হুট করে স্বর্ণার তখন এক বিয়ের সম্বন্ধ আসলো, আর মানুষটি পাগল হয়ে চলে এল তাকে নিয়ে যেতে। রাতের আঁধারে। স্বর্ণার কাছে অনেক কাকুতি মিনতি করেছিল ছেলেটি সেদিন। কিন্তু স্বর্ণা পারেনি। বাবা-মা-সমাজের কথা চিন্তা করে ফিরিয়ে দিয়েছিল ছেলেটিকে। স্বর্ণার পারেনি ভীতুর মতন তার হাত ধরে পালিয়ে যেতে সেদিন। আজও তার মনে পড়ে ছেলেটির ডুকরে কেঁদে ওঠার সেই দৃশ্য। জ্যোৎস্নার আলোয় তার মুখের এক পাশ ছিল আলোকিত, আরেকপাশ অন্ধকার। চোখের পানি থেকে জ্যোৎস্নার আলো যেন ঠিকরে বেরোচ্ছিল। আহারে! কি অসহায়ই না লাগছিল ছেলেটিকে। আজও স্বর্ণা ভুলতে পারেনা সেই অসহায় চেহারা।

হঠাৎ চয়ন একটু নড়ে ওঠে ঘুমের মধ্যে। স্বর্ণা খুব ভালোভাবে তাকায় স্বামীর দিকে। আকাশ থেকে জ্যোৎস্নার আলো সেদিনের মতই ঠিকরে ঠিকরে পড়ছে। জানালা দিয়ে সেই আলো এসে পড়ছে চয়নের মুখের এক পাশে। মুখের এক পাশে আলো, আরেকপাশে অন্ধকার। ঠিক সেদিনের মতন। যদিও এই পাঁচ বছরে চয়নের চেহারায় অনেক পরিবর্তন এসেছে, এসেছে আচরনেও। সেদিনের সেই পাগল প্রেমিকটি আজ একজন বাবা। তার পবনের বাবা। কিন্তু ঘুমন্ত চেহারায় আজও রয়ে গেছে সেই অসহায়ত্বের চিহ্ন। সেই অসহায় প্রেমের চিহ্ন!

হঠাৎ আবেগে স্বর্ণার বুকটা ভরে ওঠে। পরম মমতায় সে হাত রাখে চয়নের কপালে। তার এই ছোট্ট জীবনে সুখী হবার জন্যে এই দুটো মানুষের চেয়ে বেশী আর কিছু চাই না। কিচ্ছু চাই না!
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

২০০১ থেকে ২০০৬ / ২০২৬শে এসে আবারও দেশ ফিরে গেলো খাম্বার খপ্পরে ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৪

তারেক জিয়া “ ২০০১ থেকে

২০০৬ পর্যন্ত যা করে গিয়েছিলেন। তিনি ঠিক সেখান থেকেই ২০২৬ শুরু করলেন। অনেকেই তার অনেক ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন। ছোট ছোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

×