মাঝি
--------ইমন চৌধুরী
দূর পল্লীর মাঝখানে আমি দাড়িয়ে ছিলাম বটে,
বন্ধু তোমার নাও টা লইয়া ভিরাও নদীর তটে।
জোরে আরো জোরে বৈঠা ফেলো
কিছুকি দেখিতে পাও,
বাপ ভাই মোর উতলা হইচে দেখিব তোমার নাও।
ও মাঝি হাসিতাছ তুমি নাকি,
তোমার এ হাত ধরিয়া আইছি দিয় না গো মরে ফাকিঁ।
চাও দেহি মাঝি ঐ পান দিয়া কিছু কি দেখিতে পাও,
সুন্দর করি এক্কান দেহি ভাটিয়ালি গান গাও।
কি বল মাঝি গাইবা তুমি কেন গো একটু পরে,
বললাম তো মিনচে মাঝি ভালবাসি বড় তরে।undefined
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




