চক্র
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা স্বপ্ন মাঝে মাঝে দেখতাম। অনেক আগে। উঁচু নিচু টিলার মাঝখান দিয়ে বন্ধুর রাস্তা। যেন কিসের খোঁজে চলেছি। আমার পড়নে সবুজ রঙের শার্ট। মাঝপথে কিছু অপরিচিত, কিন্তু অসম্ভব রকমের সুন্দর ফুল ফুটে থাকা গাছ। অনেকক্ষন হাঁটাপথ। একটা জায়গায় গিয়ে পথ শেষ। ঝর্ণা ঝরছে আর নীচে খুব বিশাল নয় আবার ছোটও নয় এমন একটি স্বচ্ছ পানির জলাধার। স্বপ্ন মাঝে মাঝেই ওখানে শেষ হতো না। আমি অনেকক্ষন ঝর্ণার আশেপাশে হাঁটাহাটি করতাম। একা। ওখানেই কি যেন খুঁজে বেড়ানো। ঠিক জানি না। আমি আমার হাতের মুঠোয় সেগুলা ভরে নিতাম। কিসের যেন তাড়া থাকতো। আমি আবার ফেরত আসার চেষ্টা করতাম একই পথ ধরে। আশ্চর্যজনক ভাবে যাওয়ার পথের সুন্দর গাছগুলিকে তখন আর দেখতাম না। সে যেন অন্য পথ। মন খারাপ করে কান্না পেতো। আমি উৎসে ফিরে যেতে পারতাম না। ঘুম ভেঙে যেতো। খেয়াল করতাম চোখে ফোটা ফোটা জল।
.
.
.
সেই সবুজ শার্টেই নিজেকে দেখতে ইচ্ছে হয় এখন। অনেক ঘুরে আমি যেন কোন এক জায়গায় এসে পৌছেছি। অল্প দূরেই দাঁড়িয়ে আমার সবচাইতে কাছের মানুষগুলি। তারা সবাই হাসছে। আমিও হাসছি।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন