somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাতিশীতোষ্ণ ভালোবাসা

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠাস! শব্দ করে মোবাইলটা ৩ ভাগ হয়ে ৩ দিকে ছড়িয়ে পরলো। হে ধরনী, দ্বিধা হও, ওহ নো! আবার সেই রাগ!। মাঝে মাঝে অবাক হয়ে যাই! এমন শান্তশিষ্ট মেয়েটার এত রাগ, না জানি কোথা থেকে আসে! মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কান্না করবে নাকি ! আশেপাশে অনেকে অবাক হয়ে তামাশা দেখছে। কি করবো কিছু বুঝে উঠতে পারছিনা। হঠাৎ ঠনক নড়লো, মোবাইলের অংশগুলো খুঁজে বের করা দরকার। একমাত্র যোগাযোগের মাধ্যম। অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আছি, পাশে আবার নালা। নালায় পড়লো কিনা কে জানে! ও আল্লাহ্‌, এই মেয়েটার কবে কমনসেন্স হবে! আশেপাশের কৌতূহলী দৃষ্টির তোয়াক্কা না করে মোবাইলের অংশগুলো খুঁজতে লাগলাম। সাথে সে ও যোগ দিলো। যাক, রাগটা একটু কমেছে বোধহয়। মোবাইল টার দুর্ভাগ্য, আমার রাগটা তার উপর গেলো। আমি পেলাম মোবাইলের কভার, আর সে পেলো সামনের অংশ। কিন্তু ব্যাটারী কই! নালায় গিয়ে পড়েনিতো! পাশ দিয়ে একটু পর পর গাড়ী যাচ্ছে, তার উপর পথচারী মানুষ। পারে ও মেয়েটা!
ঘটনার সুত্রপাত আজ বিকালে। গ্রেজুয়েশন শেষ করে বসে আছি চাকরীর জন্নে। জীবনের বাস্তবতাটাকে হাড়ে হাড়ে ঠের পাচ্ছি, চাকরী খুঁজতে গিয়ে। বিকালে বের হবো, চাকরীর কিছু দরখাস্ত কুরিয়ার করা দরকার। ভাবছি কাজ শেষ করে, একটু দেখা করে আসবো। মহারাণীর আবার ২ দিন পরে পরীক্ষা।একটু সময়ের জন্নে দেখা করবে কিনা কে জানে! মেসেজ পাঠালাম। রিপ্লাই আসলো, বের হলে তাড়াতাড়ি বের হও। এ এক জ্বালা, সবই তার ইচ্ছা! ওহো, বলা হইনায়, আরেক কাহিনী। আমার আবার নতুন একটা ওয়ারিদ সিম কিনতে হবে। এটি ও মহারানীর রাগের বলি। আমার উপর রাগ করে, সিম টা নষ্ট করে ফেলেছে। এই দূরমু্ল্যের বাজারে! প্রেম করা উইদাউট ইনকাম, সে কী মুখের কথা! তার উপর প্রেমের বয়স কম, কথাবার্তা শেষ হয়না, সে জন্য ওয়ারিদ সিম নেওয়া। তুলনামুলক কম খরচে কথা বলা। সেই ওয়ারিদ সিমকে প্রাণ দিতে হলো আমার জন্য। পরেরদিন আবার চিরাচরিত ভুল ভাঙা, “সিমটা নষ্ট করা উচিৎ হইনায়”। এখন আবার ওয়ারিদের সিম কেনো। ভেবেছিলাম চাকরীর দরখাস্তগুলো কুরিয়ার করে, ওয়ারিদের সিম কিনে একবারে দেখা করতে যাবো। চিরকাল ই দেখলাম, খুব ভেবে চিনতে যে সিদ্ধান্ত নেই, তা আমার বিপক্ষে যাই। এবারো তার ব্যাতিক্রম হলও না। সব কাজ শেষ করতে গিয়ে দেরী হয়ে গেলো। তাড়াতাড়ি ফোন দিলাম।
-হ্যালো, আমার কাজ শেষ, আমি এখন আসতেসি।
-আমি অনেক্ষন নিচে দাড়ায় ছিলাম। এখন দেরী হয়ে গেছে। আমি পড়তে বসবো। আসার দরকার নাই।
-আমি জাস্ট সিমটা দিয়ে চলে যাবো, একটু বের হও।
-আমি এখন বের হতে পারবোনা, তুমি এসোনা ।।
-আমি আস্তেসি হলের কাছে, বের হলে হবা না হলে নাই।
ফোনটা রেখে দিয়ে রিকশা নিলাম। কাছাকাছি এসে কল দিলাম। ঠান্ডা গলায় বলল, আসতেসি।
জানতাম কাছে এসে আসতে বললে, কখনোই না করবেনা। ১০ মিনিট পর দূর থেকে আস্তে দেখলাম। যাক আসলো শেষ পর্যন্ত। কাছে এসে দাড়ানোর সাথে সাথে একটা অপরাধীর মতো হাসি দিলাম। কেমন করে জানি তাকিয়ে আছে, কথা বলছেনা কোনো।খুব ঠান্ডা গলায় বললো, “তোমাকে না আস্তে মানা করলাম, ২ দিন পরে আমার পরীক্ষা !” এই বলে হাতের মোবাইলটা মারলো ছুঁড়ে রাস্তায়।
ব্যাটারী খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে সেই খুঁজে পেলো রাস্তায়। কতো গাড়ি যাচ্ছিলো এই পথ দিয়ে। ভাগ্য ভালো কিছু হইনায় মোবাইলটার। খুবই মন খারাপ হল। বললাম-”আমি চলে যাই তাহলে”। কিছু বললনা সে। উল্টা দিকে ঘুরে হাটা দিলাম। কি ভাবছিলাম, আর কি হল! এভাবে যেতে ইচ্ছা করতেছিলনা। একটু দূর হেটে গিয়ে আবার মেইন রোডে দাঁড়ালাম, যেদিক দিয়ে সে হল এ যাবে। আমার সামনে দিয়ে চলে গেল, খেয়াল নাই তার কোন দিকে। আর ডাকলাম না। ভাল লাগছিলনা কিছু। সামনে হাটা শুরু করলাম। হোটেল একটা পেয়ে চা খেতে ঢুকলাম। চা আসার পর এ প্রতীক্ষিত ফোন টা আসলো।
-হ্যালো, তুমি কই?
- এইতো আছি আশেপাশে।
-আমি খুব অমানুষ হয়ে গেছি না?
-কই নাতো, আমার ই এভাবে আসা উচিৎ হইনাই।
-কেম্নে যে কাজ টা করলাম, আমার খুব খারাপ লাগতেছে।
-না না, ঠিক আসে, তুমি পড়তে বসো, ২ দিন পরে তোমার পরীক্ষা।
-আচ্ছা ঠিক আছে।
ফোন টা রেখে দিলাম। এখন একটু ভাল লাগছে। জানি, আগামী কয়েকটা দিন আমার খুব ভালো যাবে। মেয়েটার এই একটা জিনিস খুব ভালো লাগে আমার। আমি যেমন সামান্য ভুল করলেই সরি সরি বলতে থাকি, তার আবার সেটা নাই। সরি বলবেনা সহজে কিন্তু কাজে দেখাই দিবে। না, ভালোই আছি আমি, এই রাগ আবার এই কেয়ার! একেই বুঝি বলে “নাতিশীতোষ্ণ ভালোবাসা”।



সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×