
ওড়না ছাড়া জামা কিংবা গেঞ্জি পড়া
আথবা স্কিনি ড্রেস জড়ানো মেয়ে দেখলে
যাদের ঘেঁষতে মন চায় নতুবা অশ্রাব্য বাক্য
প্রচারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না,
সুবিবেচিত হতে পারেন না, অসংযমী হয়ে
পরেন, তারা বাহিরে বের হবার আগে
নিয়ম করে একাধিক বার হস্তমৈথুন করে
বের হবেন। তাহলে আর ঘেঁষতে মন চাইবে
না অন্তত।
বাড়িতে যখনি সময় পাবেন আপনার মা
আর বোন কে ভালো করে দেখবেন ;
কারণ তারাও বাসায় 'ঐ' ওড়না টা ছাড়াই
থাকে। গেঞ্জিয়ের উপর ওড়না না পরলে
যেমন, কামিজের উপর তেমনিতো ব্যাপার
টা,তাই না? এতে নিশ্চয়ই আপনার মা,
বোনের উপর সম্মান কমে গিয়ে ঘেঁষার
লোভ হয় না, কিংবা তাদের উপর লালসার
ও সৃষ্টি হয়না।
এটাই স্বাভাবিক। আপনার মা, বোন,
কখনই আপনার ঘেঁষার মানুষ নয়। অথচ
দেখুন অন্যের মা,বোন,কন্যা কে নিজের
যৌন তাড়নায় পোষাকের অজুহাতে ঘেঁষার
বস্তু বানিয়ে নেন বলেই আপনি
সত্যিকারের।।। একজন অমানুষ।
আর অমানুষেরা 'নারীদের' শ্রদ্ধা করে
না,তারা মানুষ ও সভ্যতার জন্য ক্ষতিকর।
এই মানুষ রুপি ক্ষতিকর প্রাণী দের
নিশ্চিহ্ন করতে চিহ্নিত টা সব থেকে বেশী
প্রয়োজন ; এই সমাজে।
ধর্ষক, ধর্ষক মনাদের মুখ পরিচয় চিহ্নিতর
কাজে সবার আগে মা, বোন, বাবা,ভাই,
বন্ধুরা এগিয়ে এসে যেদিন বলা শুরু
করবে আমার ছেলে যৌনসন্ত্রাস, আমার
ভাই /বন্ধু যৌনসন্ত্রাস, সেদিন থেকে
কুচোখের পর্দাহীন ;নিকৃষ্ট মনের অধিকারী
যৌন সন্ত্রাসীদের পতনের দিন শুরু হবে।
যার যার অবস্থান থেকে খেয়াল রাখতে
হবে, যেনো যৌন সন্ত্রাসীরা সকলের
আড়ালে অপরাধ ঘটাতে আর সাহস না
করে।যে কোন অবস্থায়ই অপরাধ ঘটিয়ে
সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে
ফেইসবুকে স্ট্যাটাস দিতে যেনো না পারে
'ধর্ষণকারীর শাস্তি চাই'।
আওয়াজ তুলুন ; যৌন সন্ত্রাসীদের নিশ্চহ্ন
করুন।
যৌন সন্ত্রাসীরা পুরুষের মুখোশ পরে
আছে।সেই মুখোশের আশ্রয়ে 'যৌন
সন্ত্রাসীরা' অভিশপ্ত করছে পুরুষ
জাতিকে।পুরুষের প্রতি নারীর যে
বিশ্বাসের ভারসাম্য আছে তা পুরোপুরি নষ্ট
না করার আগেই আওয়াজ প্রয়োজন
যৌন সন্ত্রাসীদের বিলুপ্তি জরুরী এই পৃথিবী
থেকে।সময় এখন যৌন সন্ত্রাসীদের মুখোশ
উন্মোচনের।
এমন একটা মানব সমাজ গড়ে উঠুক যে
সমাজে শিশু থেকে বৃদ্ধা সকল নারী
বসবাস করবে যৌন সন্ত্রাস মুক্ত।
এমন একটা মানব সমাজ সৃষ্টি হোক
যেখানে পরিবারের প্রতিটি পুরুষ যেনো
তাদের পরিবারের সকল নারীদের
নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে।
(ছবিঃ সংগৃহীত)
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


