
আমি মুহাম্মদ ও কৃষ্ণ
মুজিব এবং জিয়া কে একসাথে
ভালোবাসতে পারলে
আপনার সমস্যা কোথায়?
মুসলমান হয়ে ঠোটের নিচে
গোঁফ রাখলে
কিংবা হিন্দু বলে টুপি পরে
ঘুরেবেড়ালে,
আপনার সমস্যা টা কোথায়?
আমি নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাসী না হয়ে
বহুমতে বিশ্বাসী হলে
আপনার সমস্যা কোথায়?
আমি তো ভাই আপনাকে
ধরিয় নাই ছুঁইয় নাই,
আপনার নষ্টামি ভন্ডামি গুলা কাউকে
যানাইও নাই।
তো আপনার সমস্যাটা কোথায়?
আমি মঙ্গলশোভা যাত্রায় অংশগ্রহণ করি
আবার কোরবানির মাংসও খাই,
তাতে আপনার সমস্যাটা কোথায় ?
আপনায় নিয়ে আমার কোন-
ভাবনা নাই, মাথাব্যাথা নাই।
আমায় নিয়ে কোনো আপনাদের-
এতো অঙ্গ ব্যাথা?
আপনাদের সমস্যাটা কোথায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


