somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থদন্ড

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






ক্যাসিনো অভিযানের পর এলকোহলীক বারে এখন আর বিদেশি মদ নাই,
সব কেরু এ্যান্ড কোং, দর্শনার মাল।
তবুও চাহিদা ব্যপক,বসার মতো ভালো যায়গা পাওয়া যাচ্ছেনা।

কেরু এ্যান্ড কোং যে শুধু বাংলা মদ বানায় তা কিন্তু না,ওদের মূল পণ্য হচ্ছে চিনি উৎপাদ।
তবে চিনি তৈরী করতে যেয়ে ;যে উপজাত-দ্রব্য বের হচ্ছে তা থেকে উলেখযোগ্য ভাবে তৈরী করছে চিটাগুড়,
দেশি মদ, বিদেশি মদ, ভিনেগার, স্পিরিট এবং জৈব সার।

দর্শনার ওরা নয়টি ব্র্যান্ডের ‘ফরেন লিকার’ বা বিদেশি মদ তৈরি করে যেমনঃ
সারিনা ভদকা,
রোজা রাম,
ওল্ড রাম,
ইয়েলো লেভেল মল্টেড হুইস্কি,
গোল্ড রিবন জিন,
ফাইন ব্র্যান্ডি,
চেরি ব্র্যান্ডি,
ইমপেরিয়াল হুইস্কি,
অরেঞ্জ ক্রেকাউট।

আমরা ওর্ডার করলাম সারিনা ভদকা।বারবয় জানালো শুধু ইম্পেরিয়াল হুইস্কি হবে
তাও মোটাকা ভাঙা কিন্তু মাল ভালো।
কি আর করার ৭৫০মিঃলিঃ ছিপিখোলা ইম্পেরিয়াল হুইস্কি নিলাম সাথে সালাদ,
বাদাম সহ আরো কিছু।
চিয়ার্স করে প্রথম পেগ খেয়েই আমি সারেন্ডার।খুব কড়া!
আমার কাছে মনে হলো বিদেশি লিকার বলে স্পিরিট দিয়ে দিছে।
কারন কেরু এ্যান্ড কোং তিন ধরনের স্পিরিট তৈরী করে যেমনঃ
কান্ট্রি স্পিরিট।
রেক্টিফায়েড স্পিরিট।
ডিনেচার্ড স্পিরিট।

স্পিরিট খেলাম না বিদেশি লিকারের ইমপেরিয়াল হুইস্কি খেলাম তা আর আবিষ্কার করতে পারলাম না।
খেতে ভিষণ কষ্ট হলেও চমৎকার একটা নেশা হয়েছে।

বারে সাউন্ড ছাড়া টিভি চলছে,সবাই চিৎকার করে কথা বলছে আমি চুপ হয়ে নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছি।
প্রায় তিনঘণ্টা সময় কেটে গেলো একটা সিগারেট ও জ্বালাইনি।
কেনো জানি মনে হচ্ছে নিকোটিন নিলে ভেতরে গিয়ে এলকোহলের নেশা আরো বাড়ায় দিবে।
তখন বমি হবার সুযোগ হতে পারে।আমি চাইনা সকলের সামনে বমি হোক।

ধোঁয়াটে পরিবেশে বসে একটানা অনেকক্ষণ সময় কাটানোর পর বাহিরে এসে আয়েশি-আয়েশি অনুভূতি হচ্ছে।
এই হলো বারে মদ খাওয়ার আলাদা মজা।
আমি বললাম 'পান খাই মুখে গন্ধ থাকবে না'।সঙ্গীরা বললো দরকার নাই।
গন্ধের জন্য কোন সমস্যা হবে না চুপচাপ নিরিবিলি বাড়ি চলে যাবো।

শীতল আবহাওয়া রিকশা চলছে।কিন্তু কিছু পথ গিয়ে রিকশা আর চলতে পারলো না,
আমাদের নামতে হলো চেকপোস্টে পুলিশ ইশারায়।
আমরা নামলাম এরপর শুরু হলো তাদের কার্যক্রম।আমাদের কোন কথাই কাজ হলো না।
মদ খাওয়ার অপরাধে অর্থদণ্ড সহ ভৎসনা করে পুলিশ তার দ্বায়িত্ব পালন করলো।

শেষের হিসেব টা এমন দাড়ালো, চার জনে বারে বসে মদ গিললাম দুই হাজার টাকার,
বাড়ি ফেরার পথে পুলিশ ভাইদের দিতে হলো ছয় হাজার টাকা।

এটাই আমার বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×