ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা স্কাইপি'তে
১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উইন্ডোজ কম্পিউটারে ইন্টারনেটে যোগাযোগের সফটওয়্যার ‘স্কাইপি’র মাধ্যমে ক্ষতিকর ভাইরাস ছড়াচ্ছে হ্যাকাররা। ‘লোল ইজ দিস ইয়োর নিউ প্রোফাইল পিক?’ হ্যাকাররা স্কাইপিতে ইনস্ট্যান্ট মেসেজ হিসেবে বাক্যটি লিখে পাঠায়। বার্তাটিতে ক্লিক করলে ট্রোজান হর্স ম্যালওয়্যার ভাইরাসটি কম্পিউটারে ডাউনলোড হয়ে যায়। যা কম্পিউটার থেকে ব্যক্তিগত তথ্য অনায়েসে চুরি করে নিতে পারে। ইন্টারনেটভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক প্রতিষ্ঠান সফোসের বিশেষজ্ঞদের মতে, হ্যাকারদের এ বার্তাগুলোকে বলে ‘এলওএল’ বার্তা। এ ধরনের বার্তায় ক্লিক করলে ট্রোজান ভাইরাস কম্পিউটারে ঢুকে পড়ে এবং কম্পিউটার অচল করে দিতে পারে। এ ভাইরাসটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ছড়ানো ‘ডর্কবট’ ভাইরাসের একটি বিশেষ ধরন। এ ভাইরাসে আক্রান্ত কম্পিউটার থেকে স্কাইপি ব্যবহার করা হলে ব্যবহারকারীর যোগাযোগ তালিকায় থাকা সবার কাছেই এলওএল বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায়।
স্কাইপিতে এলওএল ভাইরাস প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবহারকারীর কোনো বিষয়ে অসুবিধা হলে তা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করে স্কাইপি। নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। নতুন এ ভাইরাসটি সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং দ্রুত তা সমাধানের চেষ্টা করছি।
এলওএল ভাইরাস থেকে সাবধানতা হিসেবে স্কাইপির সর্বশেষ সংস্করণ ব্যবহার ও কম্পিউটারে হালনাগাদ নিরাপত্তাব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছেন ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুনপথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন