বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ জানুয়ারী থেকে । গত আসরের দেশের ক্রিকেটারদের বেশির ভাগ এখনও (বিপিএল) থেকে তাদের প্রাপ্য সম্মানি পাননি। তারপরও বিপিএল দ্বিতীয় আসরের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের। বিপিএল শুরুর নতুন তারিখও ঘোষণা করে দিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগামী ১৭ জানুয়ারি থেকে হবে (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ফ্র্যাঞ্চাইজি নিলাম ৯ নভেম্বর এবং ৭ ডিসেম্বর খেলোয়াড় নিলাম। তবে খেলোয়াড়দের বকেয়া পরিশোধের বিষয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি। এদিকে জাতীয় দলের অলরাউন্ডার নাসির হেসেনকে টাকার হিসেবে এক কোটি ৬৪ লাখ টাকায় দলে নিয়েছিলো খুলনা রয়েল বেঙ্গল। কিন্তু তিনি পেয়েছেন ৬৮ লাখ টাকা ১৫ শতাংশ ট্যাক্স (কর) কেটে নেওয়ার পরও এক কোটি ৩৩ লাখ টাকা পাওয়ার কথা । খুলনার কাছে এখনও ৬৫ লাখ টাকা বকেয়া আছে নাসিরের। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, অলক কাপালীসহ বেশির ভাগ প্রতিষ্ঠিত ক্রিকেটারকেও তাদের প্রাপ্য টাকা দেয়নি সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান লিপু বলছেন, ‘খেলোয়াড়দের সম্মানি দিয়ে ফ্র্যাঞ্চাইজিকে চুক্তি করতে হবে। প্রয়োজনে তাদের বন্ড দিতে হবে।’ কিন্তু বাকি টাকা আদৌ পাবেন কি না সে নিশ্চয়তা কেউ দিচ্ছে না।
আলোচিত ব্লগ
গরীবের বউ সবার ভাবি

৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন
মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন
একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন
একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।