somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিমদের সহিষ্ণুতা চর্চা এবং চা- বিস্কুট

৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বৃটেনে মসজিদে হামলা করতে আসা একদল ইসলাম বিদ্বেষীকে চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করলেন মুসল্লিরা। ফলে হামলার পরিবর্তেমুসলমানদের আতিথেয়তায় মুগ্ধ হয়েফিরে গেলেন তারা। সম্প্রতি বৃটেনের ইয়র্ক এলাকায় এ ঘটনা ঘটেছে।
লন্ডনে বিপথগামী দুই মুসলিম যুবকের ছুরিকাঘাতে এক বৃটিশ সেনা নিহত হওয়ার ঘটনায় বৃটেনজুড়ে যখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে তখন মুসলমানদের এমন ভূমিকার প্রশংসা করেছে আন্তর্জাতিক মিডিয়া। এভাবে ভালোব্যবহারের মাধ্যমে ইসলাম বিদ্বেষীদের মন জয় করা সম্ভব বলেমন্তব্য করেছেন বিভিন্ন ধর্মের নেতারা।
জানা গেছে, গত ২৬ মে রোববার ইংলিশডিফেন্স লীগের (ইডিএল) সদস্যরা ইয়র্কের বুল লেন মসজিদ এলাকায় ইসলাম বিদ্বেষী বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। তারা ফেসবুকের মাধ্যমে ইডিএল সদস্যদের মসজিদের সামনে সমবেত হওয়ার আহবান জানান। এতে স্থানীয় মুসল্লিরা উদ্বিগ্ন হয়ে মসজিদ প্রাঙ্গনে জড়ো হন। ইডিএল সদস্যদের একটি অংশ হামলার উদ্দেশে মসজিদের দিকে এগিয়ে গেলে মুসল্লিরা চা-বিস্কুট নিয়েএগিয়ে যান। ইডিএল সদস্যরা হামলার পরিবর্তে চা-বিস্কুট গ্রহণ করেন। পরে মুসল্লিরা ইডিএল সদস্যদের একসাথে ফুটবল খেলায় অংশগ্রহণের আহবান জানান। ইডিএল সদস্যরা প্রায় আধঘণ্টা মুসল্লিদের সাথে কথাবার্তা বলে খুশি মনে ফিরে যান।
এ ঘটনার প্রতিক্রিয়ায় ইয়র্কের আর্চবিশপ ড. জন সেন্টামু বলেন, মুসলমানদের এ উদ্যোগ ছিলো অত্যন্ত চমতকার। এ ধরণের সাংঘর্ষিক অবস্থা চা-বিস্কুট আপ্যায়নের মাধ্যমে মোকাবেলা করাইয়র্ক এলাকার মানুষের ধারাবাহিকসংস্কৃতিরই একটি অংশ। মুসলমানরাএই সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপুর্ণভাবে সাম্ভাব্য সাংঘর্ষিক ঘটনা মোকাবেলা করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। মসজিদ এলাকার স্থানীয় চার্চের পাদ্রি ফাদার টিম জন্সস ঘটনার খবর পেয়ে মসজিদেযান। তিনি বলেন, আমি জানতাম মুসলমানরা অত্যন্ত বুদ্ধিমান এবং তাদের মানসিক সাহস খুবই প্রবল। মসজিদের বাইরে যে ঘটনা ঘটলো তা থেকে পৃথিবীর মানুষের অনেক কিছুই শেখার রয়েছে।
স্থানীয় হুল রোড ওয়ার্ডের কাউন্সিলার নীল বার্নেস বলেন, এটি ছিলো ইয়র্কবাসীর জন্য একটি গর্বের মুহূর্ত। তিনি বলেন, ইডিএল সদস্যদের ক্ষোভ ও ঘৃণা মুসলমানরা যেভাবে শান্তি ও ভালোবাসার উষ্ণতায় মোকাবেলা করলেন তা আমি কোনো দিন ভুলতে পারবোনা। তিনি বলেন, আক্রমণের উদ্দেশে আগতদের এভাবে চা-বিস্কুট দিয়ে আপ্যায়নের দৃশ্য আমার মন থেকে কোনো দিন মুছে যাবেনা। উল্লেখ্য, গত ২২ মে দুপুরে লন্ডনের উলইচ এলাকায় বিপথগামী দুই মুসলিম যুবকের ছুরিকাঘাতে এক বৃটিশ সেনা নিহত হন। এ ঘটনার পর বৃটেনজুড়ে ইসলাম বিরোধী উত্তেজনা দেখা দেয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×