somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের রাজনীতি (ক্ষুদ্র চোখে দেখা কিছু সত্য)

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগ পরিকল্পনায় ব্যস্ত দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা বাগিয়ে নেবার জন্য, আর তাঁরা জানে এটা কোনভাবেই সম্ভব না বিএনপি নির্বাচনে আসলে, মাঝামাঝি মাপের একটা নির্বাচন হলেই তাঁদের পতন নিশ্চিত, বিএনপির ক্ষমতায় আসটাও তাই, আর তাই স্বাভাবিকভাবেই তাঁরা চায়না বিএনপি নির্বাচনে আসুক, বিএনপিও হয়ত সেই পথেই যাচ্ছে

আজকের প্রেক্ষাপটে এটা এমনি বাস্তবতা যে আপামর জনতা এখন আর আন্দোলনের অংশ নয়, নিরপেক্ষ সরকারের দাবি ৯০ ভাগ মানুষের হলেও ২০ ভাগ মানুষ ও তা নিয়ে রাস্তায় নামবে না, আমি আপনি কেও ই নামব না, এটা ৬৯ বা ৯০ নয়, এটা ২০১৩, এখন জনতা অনুভূতি প্রকাশ করেই দায় সারে, অনুভুতির বাস্তবায়ন করেনা, তাই সেই সাজানো পথে হেঁটে আওয়ামী লীগ যদি পুনরায় পাঁচ বছরের জন্য ক্ষমতা বাগিয়ে নেয় আপামর জনতার হয়ত তাতে জ্বলন্ত কোন আপত্তি থাকবে না, শুধু বিরোধী জোটের(পড়ুন জামাত শিবির) কিছু আপত্তি ছাড়া। আর সেটাই হয়ত আওয়ামী লীগের আজকের সপ্ন বাস্তবায়নের প্লট। জনতা নির্লিপ্ত, প্রশাসন হাতের মুঠোয়, সেনারাও সন্তুষ্ট বা নিয়ন্ত্রিত- কোন সমস্যা আছে কি আর?!

কোন সমস্যা নাই, শুধু কিছু বৈদেশিক চাপ ছাড়া বিশেষত ইউরপিয়ান ইউনিয়ন, যদিও তাঁরা কিছুই করবে বলে মনে হয়না শুধু কিছু সাহায্য বন্ধ ছাড়া, এ ছারাও দিব্যি সুখে দিন চলে যাবে! বিএনপি নির্বাচনে গেলে ফাঁদে পা দিত কিনা জানিনা, নির্বাচন বয়কট করেও ফাঁদ থেকে বেরোতে পারবে কিনা সেটাও তাই যথেষ্টই ভাবার ব্যাপার। সম্ভব শুধুমাত্র নোংরা রাস্তার রাজনীতি যা আমাদের ভগ্ন গণতন্ত্রের নিয়ামক শক্তি, হ্যাঁ সেই রাস্তার পেশির রাজনীতির কথাই বলছি, সেটাও কতটা সফল হবে সেটাও প্রশ্নে- কারণ সরকার পেশি শক্তির সাথে অস্ত্র এবং প্রশাসন যন্ত্র দুটোই একত্রে ব্যবহার করবে, ফলে তাঁরা সেই পেশির রাজনীতিতে কতটা সফল হবে সেটা সময় ই বলবে।

সেই সময় দ্রুত ফুরিয়ে আসছে, হয়ত সপ্তাহ দুয়েকের মাঝেই জাতি বুঝে ফেলবে কোথায় পানি গড়াচ্ছে, বিএনপি আওয়ামীলীগের মধ্যস্থতায় সুষ্ঠু গণতান্ত্রিক দেশের সপ্ন যারা দেখেন সেই আশায় গুঁড়ে বালি পড়বে হয়ত, দেশে যেকোনো এক পক্ষের রাজত্ত কায়েম হবে, বাকিরা হবে তার অনুসারি- আসলে এই দেশের জন্য গণতন্ত্র কোন সার্থক ব্যবস্থা নয় যেখানে অন্নের মতের প্রতি সম্মান নেই, যে দেশে যেই ব্যক্তির ফাঁসি চাওয়া হয় আবার মৃত্যুর পর তার জন্য দোয়া করার ব্যক্তির অভাব হয়না- তাঁদের সিস্টেমে তো বড় গলদ আছেই

আর তার মাশুল ই ৪২ বছর ধরে জনতা দিয়ে যাচ্ছে, বিজয়ের মাসেও সে অনুভব করছে পরাধীন

১৬ ই ডিসেম্বর, ২০১৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×