somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহিম বাদশাহ আর বাংলা ইটা ভাঙ্গারির গল্প

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রহিম বাদশাহর আজকে মনটা খুব খারাপ হয়, নতুন ইটা ভাঙ্গা মেশিন বলে আসব। সবাই বলতেছে চাকরী থাকে কিনা কি জানি!ও একমনে ইটা ভাংতে থাকে, হাতের নিচে ইটগুলো ছিন্ন ভিন্ন হয় হাতুড়ির বাড়িতে। যেন তার স্বপ্নও ছিন্ন ভিন্ন হতে থাকে এভাবেই। এই ত সেদিনের কথা রেলস্টেশনের পাশে খালি জায়গাতে আরক আলি মাতব্বর একটা ইটা ভাঙ্গার ব্যবসা দিব, তারে কইল “ বাদশা তুই ইটা ভাঙ্গবি না ছাতা ধরবি?"

মানুষরে তোষআমদ করার খায়েশ নাই আর পুরুষ মানুষ কি আর মাতবরের পিছন পিছন ছাতা নিয়ে ঘুরব তাই ইটা ভাঙ্গাই সই। সেই থেকে এই বাংলা ইটা ভাঙ্গারিতে ওর কাজ শুরু, রোদ বৃষ্টি ঝড় কোন কিছুই বাধা মানত না এই রহিম বাদশার। কতদিন রাতেও কাজ করছে তার ইয়ত্তা নাই, কালকেই মাল ডেলিভারি দেওয়া লাগব তাই রাত জাইগা ইটা ভাঙ্গ! আর কেউ না থাকলেও রহিম বাদশাহ আছে, কোম্পানির মালিক আরক আলি কইত রহিম তুই ত ইস্পাতে গড়া! ওর বুকটা দুই হাত ফুইলা যাইত। কতবার গ্রামীণ ভাঙ্গারি আর এ কে তালীয় লেদ মেশিনের লোকরা ওরে লোভ দেখাইল, সে ত বাংলা ইটা ভাঙ্গা ছাড়ে নাই। সময়ের সাথে মালিকানা বদলায়ে ভুলিয়া কোম্পানি আইসা সব ভুইলা গেছে! নতুন মালিক আইসেই ইটা বেচনের জন্য আলাদা লোক রাখচে।ছাতা ধরণির সাথে সাথে দুইজন পা টিপুনি রাখছে, এদের বেতন বলে তাদের চেয়ে বেশি।এদিকে কোম্পানির বলে লাভ নাই, ইটা ভাঙ্গা কম বেচা হইলে বলে ইটা ভাঙ্গা ঠিক মত হয়নি তাই বেচা যাচ্ছে না।

এরাই ফুসলায়ে নতুন ইটা ভাঙ্গা মেশিন আন্তেছে হাওয়া কুম্পানি থেকে, মেশিন বলে ফ্রি দিব পরে লাভ থেকে শোধ হবে। মাঝখান থেকে ওদের চাকরী গেল আরকি!
আজকে ভোরে এসে ওরা কাজ শুরু করবে দেখল কুনি আর ইসা মিয়ার হাতুড়ি কাইরা নিল ওদের বলে চাকরী নাই। ওরা সকলে প্রতিবাদ করতেই দেখে তারপরের দিন পেটোয়া সুমু কে নিয়োগ দেয়া হোল, বেটা বলে আগে পুলিশের পেটোয়া বাহিনীতে চাকরী করত। আজ বিকেলে ওরা সব একসাথ হয়, এইভাবে চলতে পারে না। কিছুদিন আগে বলে গ্রামীণ ভাঙ্গারিতেও এমন হইছিল, শ্রমিকরা সবাই একসাথে চেপে ধরতে ওদের আবার কাজ ফিরায়ে দিছে। বাদশাহ মিয়া আজ সিদ্ধান্ত নেয় সবাইরে নিয়া একসাথে প্রতিবাদ করবে। নতুন মালিকের লোক পাশা মিয়া যতই ভয় দেখাক ওরা ভয় পায়না, ওদের রক্তের উপর দিয়ে এই কোম্পানি এক সময় চলছে। আজ তারাই আছুৎ! ওদের ধৈর্যের বাধ ভেঙ্গে যায়,সবাই ঠিক করে এর প্রতিবাদ করবে, সম্মিলিত প্রতিবাদ!চুন্নু, মনু কায়েস আর চাকরী হারা ইসা মিয়ারাও যোগ দেয় প্রতিবাদ সমাবেশে, তাদের বুকে আজ প্রতিবাদের আগুন। এই প্রতিবাদ অন্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ!!

**এই গল্পটি শুধুই গল্প মাত্র, কোন বর্তমান পরিস্থিতির সাথে মিলে গেলে তা নিতান্ত কাকতালীয় ব্যপার।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×