সকাল থেকেই খুব ফুরফুরে মেজাজে শুরু হয়েছিলো আজকের দিনটা।
কিন্তু বিধাতার ইচ্ছে ভিন্ন।
বলতে পারেন কিছুটা শেয়ার বাজার টাইপের অবস্থা,সকালে ফাস্ট হাফে সুচকের উত্থান আর শেষ বেলায় চরম মাইর
সকালের সেই ফুরফুরে মেজাজের কল্যানে আলু টসটসে মুখখানা এখন পেঁচাসম অবস্থা।
খারাপ খবরগুলো যথাক্রমে
নম্বর ওয়ান # সাঙ্গু গ্যাসক্ষেত্রে মজুদ প্রায় শেষ হবার পথে।
আমি কই -ঃ আল্লাহ'রে এইডা কি হুনলাম
নম্বর টু # বানিজ্যমেলায় প্যাভিলিয়ন ধ্বসে একজনের মৃত্যু।
আমি কই ঃ স্বাভাবিক মৃত্যুর গ্যারন্টি কি এদেশে কখনো আসবে না?
নম্বর থ্রী (খাইলাম একটা বিড়ি) --- কারখানার আগুনে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু।
আমি কই ঃ কবে বন্ধ হবে এই মৃত্যুর মিছিল !! মজিনা মামা এইবার খেলা দেখাইবো।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



