A জনগন হরতাল প্রত্যাখান করেছে
B জনগন স্বতঃস্ফুর্তভাবে হরতাল পালন করেছে :
A জনগন ওদের ঘৃনা করে তাই ভোট দিয়ে ক্ষমতায় আনেনি
B জনগন ওদের চায় না তাই ওরা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে
A তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না আসবে না আসবে না
B তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে হবে হবে
A ওরা তমুককে লুকিয়ে রেখে সরকারের উপর দোষ চাপাচ্ছে
B ওরা অমুককে গুম করেছে
A দেশ আজ অনেক এগিয়েছে
B এই সরকার দেশকে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে
A জনগন আজ ভালো আছে, সুখে আছে
B মানুষের দুঃখ দুর্দশার সীমা পেরিয়ে গেছে
A বিগত সরকারের ব্যার্থতার কারনে ওইটা হয় নাই
B এই সরকারের কারনে ওইটা ব্যাহত হয়েছে
A আমরা ক্ষমতায় এসে পেয়েছি একটা ভঙ্গুর অর্থনীতি এখন সেটা একটা পর্যায়ে এনেছি
B আমরা রেখে এসেছিলাম মজবুত অর্থনীতি এই সরকার তা ধংস করে দিচ্ছে
A ওরা ওমুকের বিচার করতে দিতে চায় না
B ওরাই বিচার করে নাই
A জনগন আর চুপ করে থাকবে না মানুষ সব বুঝে গেছে
B জনগনের মুখ আর বন্ধ করে রাখা যাবে না গনঅভ্যূত্থানের সময় এসে গেছে
A ওরা চোরা রাস্তায় ক্ষমতায় আসতে চায়
B ওরা আবারো ভোট চুরি করে ক্ষমতায় আসতে চায়
A ওরা দেশকে অমুক দেশ বানাতে চায়
B ওরা দেশকে অমুকের কাছে বিক্রি করে দিতে চায়
A সন্ত্রাসী ও জঙ্গীবাদের স্থান এই দেশে হবে না
B এই সরকার ফ্যাসিস্ট কায়দায় দেশ চালাতে চায়
A ওরা দেশের অর্থনীতি পঙ্গু করে দিতে চায়
B ওরা দেশের অর্থনীতি লুটপাট করে পঙ্গু করে দিয়েছে
A হামলা,মামলা,দুর্নীতি,লুন্ঠন হচ্ছে ওদের নীতি
B নিজেদের দুর্নীতি অপকর্ম লুকাতে ওরা আজ দেশকে পুলিশী রাষ্ট্রে পরিনত করেছে
A এই সরকার জনবান্ধব সরকার
Bএই সরকার জনবিদ্বেষি সরকার
A ওরা অমুকের সাথে আঁতাত করে ক্ষমতায় আসতে চায়
B ওরা অমুকের দালালী করে ক্ষমতায় টিকে থাকতে চায়
A এত সালের পর থেকে দেশে গনতন্ত্র হত্যা করা হয়েছে
B এত থেকে এত সাল পর্যন্ত দেশে গনতন্ত্রকে হত্যা করে মানুষের কন্ঠকে স্তব্ধ করে দেয়া হয়েছিলো
A এই ঘোষনা উনি দিয়েছিলেন বলেই আজ আমরা একটা দেশ পেয়েছি
B ওই ঘোষনা উনি দেননি উনি আত্মসমর্পন করেছিলেন, ঘোষনা দিয়েছিলেন অন্যজন
A ওরা দেশকে অচল করে দিতে চায়
B আপনারা দেশকে অচল করে দিয়েছেন
A জনগন তাদের প্রত্যাখান করেছে
B জনগন আজ আপনাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে
A ওরা তমুকের সাথে জোট বেধে ক্ষমতায় আসতে চায়
B আপনারাই তমুকের সাথে জোট বেধে আন্দোলন করেছিলেন
আরো কত তর্ক রে ভাই, বলে শেষ করা যাবে না, মানুষ পায় সোনার খনি,তেলের খনি আর আমরা পাইছি কথার খনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

