somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুটি অ্যান্টি-প্যারাবল

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইবলিশ
ঢাকার অদুরেই হচ্ছিলো ওয়াজমাহফিলটা। ধার্মিক বক্তা সাহেব গুরু গম্ভির কন্ঠে নারীদের অবণতির বয়ান দিচ্ছিলেন। রগরগে অশ্লীল বর্ণনা (মেয়েরা বেহায়া হয়ে গেছে, রাস্তায় নামলে অনেকে মাথায় হিজাব দেয়, বুকে ওড়না থাকেনা, শাড়ি পড়লে নাভী দেখা যায় ইত্যাদি)।
লোকজন মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে (সবার মনে তার রগরগে বর্ণনার পিকচারাইজেশনও হচ্ছে)।
হঠাৎ করেই সেই ধর্মসভায় (নামেই) শয়তান নেমে এলো। সাক্ষাৎ ইবলিশ। সবার আগে ভয় পেয়ে মাওলানা সাহেব দৌড় লাগালেন নিকটবর্তি মসজিদের দিকে। ইবলিশের ভয়ার্ত চেহারা দেখে লোকজনও ইমামের পিছু পিছু দৌড়ুতে লাগলো। জান বাঁচানো ফরজ বিধায়, সামনের জনকে ধাক্কা মেরে, দু একজন মাটিতে উলটে পড়েছে- তাদের মাড়িয়েই সবাই ছুটতে লাগলো ইমামের পিছে পিছে। মসজিদের দিকে।
ইবলিশ আনন্দে আটখানা হয়ে তার চেহারা আর আকৃতিকে আরও বিকট এবং ভয়ংকর করে তুললো। কিন্তু অবাক হয়ে সে লক্ষ করলো ওয়াজ ছেড়ে সবাই দৌড় মেরেছে জান বাঁচানোর জন্য, কিন্তু মাঠের মাঝখানে এক অতি বৃদ্ধ লোক শান্ত হয়ে বসে আছে। শয়তান রাগে গর্জন করতে করতে বুড়োটার দিকে এগিয়ে গেল।
-ওই বুড়ো, তুই কি জানিশ না আমি কে?
-জানি। তুই শয়তান। ইবলিশ।
-তাহলে দৌড়ে পালাচ্ছিশনা কেনো?
-পালাচ্ছিনা, আমার ইচ্ছা।
শয়তান বিস্মিত কন্ঠে শেষ প্রশ্নটা করলো- আমাকে কেন ভয় পাচ্ছিশ না তুই? চেয়ে দেখ, আমার ভয়ে পুরো এলাকা খালি হয়ে গেছে!
বৃদ্ধটির কন্ঠ হঠাৎ করুণ শোনালো। -তোকে আর কি ভয় পাবো? তোর বোনের সাথে সংসারই করছি ৪৮ বছর ধরে।
-------------------
বিদেশি গল্পটা খানিক দেশি করে নিয়ে বলা গেলো। না বুঝলে আমার সাথে যোগাযোগ করার দরকার নেই। নিকটবর্তি বিবাহিত লোকজনেরা একে অন্যের সাথে পরামর্শ করতে পারেন। জরিপে দেখা গেছে শতকরা ৬০ ভাগ দম্পতি মনে মনে একে অন্যকে ইবলিশের বোন বা ভাই ভাবেন।

কনফেশন
খ্রিষ্টান ধর্মে সরাসরি কনফেশন এবং পাপমোচনের রীতি আছে। অপরাধ করার পর অনুতপ্ত ব্যাক্তি পাপ স্বীকার করলে যিশু সব পাপ শুষে নেন, এমনি তাদের ধর্ম বিশ্বাস। ব্যাপারটা নিয়ে পশ্চিমা দেশগুলোতে বেশ চমৎকার কিছু গল্প লোকের মুখে মুখে ঘোরে। এই গল্পটা পড়ে আমি আর কোন নির্দিষ্ট ধর্মের বেরিকেডে থাকতে পারলাম না।
এক লোক চার্চে এসে ফাদারের কাছে স্বীকার করলো- সে ব্যাভিচার করেছে পরনারীর সাথে। এখন গ্লানী বোধ করছে। পাপমোচন করতে চায়।
ফাদার আকাশ থেকে পড়লেন। কারণ তার নিজেরই গোপন সম্পর্ক ছিলো শহরের নামকরা সুন্দরী কিছু নারীর সাথে। কন্ঠে শংকা নিয়ে তিনি জানতে চাইলেন- তুমি কি লর্ড জিমের স্ত্রী ম্যারি ব্রাউনের সাথে ব্যাভিচার করেছো?
লোকটা বলল- না। কিন্তু কার সাথে করেছি, আপনাকে আমি বলবোনা ফাদার।
ভালো। তুমি কি তাহলে ঠিকাদার ক্যারনের মেয়ে সিলভিয়া স্মিথ এর সাথে ঘুমিয়েছো?
না। কিন্তু কার সাথে শুয়েছি, আমি বলতে বাধ্য নই ফাদার। আমি শুধু প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে রক্ষা করুন।
ফাদার হাঁপ ছেড়ে বললেন- অবশ্যই তুমি ক্ষমা পাবে বৎস। যেহেতু তুমি ইশ্বরের সামনে পাপ স্বীকার করেছো, তিনি তোমার সমস্ত পাপ শুষে নেবেন।
চার্চ থেকে খুশি মনে বেরুতেই লোকটাকে তার বন্ধু জিজ্ঞেস করলো- তুই কি ক্ষমা পেয়েছিস?
লোকটা একগাল হেসে বলল- ক্ষমা? ওটা তো পেয়েছিই। সাথে দুই সুন্দরী নারীর সন্ধানও পেয়েছি!

এনামুল রেজার গল্প
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

×