somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৌমাছি ও বাংলাদেশ

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৌমাছি কে বলা হয় পতঙ্গ জগতের সবচেয়ে সামাজিক । এদের জীবন খুবই নিয়মতান্ত্রিক । পরিশ্রমে এদের জুড়ি পতঙ্গ জগতে নেই। এখানে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, কেউ কারো সাথে কোন গোলামাল নেই। সবাই রানীর হুকুম তামিলে ব্যস্ত । রানী হল সর্বেসর্বা তার কাজে কোন ব্যাঘাত ঘটায় এমন কেউ চাকে নেই। সকল সেবা কেবল রানীর জন্য। পুরুষেরা এখানে কেবল বংশ রক্ষার জন্য, আর শ্রমিকের কাজ কেবল মধু জোগাড় করার জন্য আর তা ভোগ করে রানী।
সব কথার এক কথা চাকে একজনই কিন্তু রানী থাকবে , নতুন রানীর জন্ম হলে পুরাতন রানী হুল ফুটিয়ে মেরে ফেলে তাই চাকে সহজে নতুন কোন রানীর জন্ম হয় না । যদি কোন রানী বেচে যায় তাহলে সে কিছু অনুসারী নিয়ে অনেক দূরে যেয়ে চাক গড়ে তোলে।
আমাদের দেশে দুই রানী বর্তমান, আর আমরা সাধারন জনগন হলাম শ্রমিক মৌমাছির লাহান। আমাদের দেশের সাধারন জনতার কাজ হল তাদের জন্য প্রানান্ত কাজ করে মধু জোগাড় করে দেওয়া। আমরা করে যাচ্ছি সেই কাজ মুখ বুঝে। আগেই বলেছি যে চাকে এক সাথে দুই রানী বর্তমান থাকতে পারে না তেমন ভাবে আমাদের বাংলাদেশ নামের চাকে কেবল একজন রানীই বর্তমান থাকবে । এখানে কেউ কাউকে সহ্য করবে না। একজন আর একজন কে হুল ফুটিয়ে মেরে ফেলতে পারলে খুশি, বাস্তবিক ব্যাপার হল আমরা মৌমাছি না । মৌমাছি হলে এত দিনে হুল ফুটিয়ে দিত একে অপরকে। কিন্তু এরা যা করে বেড়ায় সেটা মৌমাছিদের থেকে জঘন্য।
কিন্তু প্রশ্নটা হল আমরা কোন পতঙ্গ না বা মৌমাছি না । আমাদেরকে কেন মৌমাছির মত আচারন করতে হবে। আমরা কি কেবল চাকের শ্রমিক মৌমাছির মত খেটে যাব না নিজেদের দিকে ভেবে দেখব। রানীদের সেবা করতে করতে আমরা আজ ক্লান্ত। মানুষ হয়েও আমরা আজ মানুষের আচরন করতে পারছি না। নানা মত নানা দল থাকবে এবং একে অপর কে সহ্য করতে হবে তা না হলে আমরা জাতি হিসাবে আত্মমর্যাদাশীল হিসাবে দাড়াতে পারব না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×