somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষের সুন্দরী নারীর রুপ ও নগ্নতা প্রিয়তা

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শত সহস্র বছরের লালন করা ধ্যান ধারনার শিকলে মানুষ বিশেষ করে উপমহাদেশের মানুষ বন্দি হয়ে আছে। আর সেই সাথে আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে পুরুষ মানুষরা যুগ যুগ ধরে নারীর সুন্দর শরীরের নেশায় বুদ হয়ে বসে আছে। এখানকার সমাজে মেয়েদের মুল্যায়ন হয় গায়ের রঙে। এটা এমন একটা বিষয় যার উপর কারো হাত নেই। এমনকি ছেলে-পুলের গায়ের রঙ কালো হলেও তাকে কথা শুনতে হয়। মেয়েদের গায়ের রঙ ফর্সা সুন্দর আর সাথে মেয়ে যদি হয় যৌবনে টগবগে তাহলে তার আর কোন গুন না থাকলেও চলে এখানে। আমার কথা বিশ্বাস হল না? যদি আমরা একটু চোখ তুলে আশেপাশে তাকায় তাহলে দেখতে পাব মিডিয়ায় কেবল সুন্দর মেয়েদের আখড়া। কি তাদের যোগ্যতা তাদের? কতটুকু লেখাপড়া করে এসেছে তারা মিড়িয়াতে? হ্যা তাদের যোগ্যতা হচ্ছে গায়ের ফর্সা রঙ আর যৌবনের জেল্লা। আমাদের পুরুষেরা মনে মনে সব সময় সুন্দর মেয়ে ও নারীর কল্পনা করে চলে আর এই জন্য মেয়েদের অন্য কোন গুন চোখে পড়ে না। আমাদের আশে পাশে সাদা, কালো, শ্যমলা, গোলাপী কত মেয়েই ঘোরা ফেরা করে কিন্তু অধিকাংশ সময় আমরা আগে তাদের রুপ যৌবনের কথাই প্রথম চিন্তা করি, অথচ মানুষ সুন্দর হয় ব্যবহারে, শিক্ষায়, ভব্যতায়, ও মানবিকতায়। কিন্তু কঠিন হলেও বাস্তব এটা যে অধিকাংশ কর্পোরেট হাউজ ও বেসরকারী প্রতিষ্টান গুলোতে রুপসী মেয়েদের গুরুত্ব দেয়। কালো মেয়েদের এখনো আমাদের সমাজে কেবল গায়ের রঙয়ের জন্য নানা জায়গায় অসুবিধায় পড়তে হয়। এটা কি এখনো আমাদের ছোট ও সংকুচিত মন মানসিকতার পরিচয় নয়?

এখনো বিয়ের বাজারে ফর্সা মেয়েদের চাহিদা বেশি, মেয়ে পড়ালেখা বা চাকরি বাকরি না করলেও চলে যদি তার রুপ যৌবন থাকে। কালো মেয়েরা উচ্চ শিক্ষিত, ভদ্র মার্জিত হলেও তাদের নিয়ে কি কখনো প্রোগ্রাম হতে দেখেছি আমরা কেউ আমাদের টিভি চ্যানেলগুলোতে? না দেখেনি আর ভবিষ্যতে দেখব কিনা জানি না। আসলে আমরা সুন্দর ব্যাপারটার সাথে পচিচিত নয় অথবা সুন্দরের অর্থ জাতি হিসাবে আমরা এখনো বুঝে উঠতে পারিনি। এটা আমার আপনার একার ব্যার্থতা নয় এটা সমগ্র জাতির ব্যার্থতা।

আমাদের এ হীন মানসিকতার জন্য দায়ী আমাদের অন্তরে ও শিরায় শিরায় বয়ে চলা পচা সংস্কার আর মূর্খতা।
আমরা পুরুষেরা সুন্দর নারী নগ্ন নারী শরীর দেখতে পছন্দ করি। রাস্তায় বের হলে চোখ থাকে সুন্দরী কোন নারীর উরু, স্তন্যের খাজ বা পাছার খাজের দিকে যদি একটু দেখা যায়। বউ বা প্রেমিকা হিসাবে আমরা কল্পনা করতে ভাববাসি সুন্দর কোন নারীকে। আর রাতের বেলায় অন্ধকারে পেতে চায় সুন্দর ফর্সা নগ্ন নারী শরীর। আর এই জন্য গাত্র বর্ন ব্যাপারটা প্রকট হয়ে ওঠে আমাদের সমাজে।
যৌন লীলা বা থ্রি এক্স দেখার সময় ৯০% মানুষ ফর্সা মেয়ের শরীর দেখে মজা নেয় আমি হলফ করে বলতে পারি খুব কম লোকই কালো বা আফ্রিকান মেয়ে-ছেলের যৌন মিলন দেখে মজা পান। এই বিকৃত মানসিকতার লালন পালন বন্ধ না করলে আমাদের সমাজে ঘোটে চলা অনাচার বন্ধ হবে না।


আধুনিক শিক্ষাদীক্ষায় শিক্ষিত হয়ে উন্নতির দিকে ধাবিত হতে হলে আমাদেরকে এই সাদা কালো গাত্র বর্ন প্রিয়তা ঝেড়ে ফেলতে হবে। মানুষকে বিচার করতে হবে তার যোগ্যতায় নারীর মূল্যায়ন হবে তার কর্মে, শিক্ষায় তার রুপ যৌবনে নয়।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×