ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১,১০০ জন নিহত হয়েছে বলে জাতিসংঘের একজন উচ্চপদস্থ কর্মকর্তা খবর দিয়েছেন।
জাতিসংঘর ত্রাণ বিষয়ক প্রধান কর্মকর্তা জন হোমস বলেছেন, আরো শত শত মানুষ আহত হওয়ার কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ভূমিকম্পের প্রায় ৪০ ঘন্টা পর আজ পাদাং শহরের একটি ধ্বংসস্তুপের নীচ থেকে এক মহিলাকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতরাত থেকে ঐ মহিলা ধ্বংসস্তুপের নীচ থেকে চিৎকার দিয়ে তাকে উদ্ধার করার আবেদন জানাচ্ছিলো। তবে প্রয়োজনীয় সরঞ্জামাদি ও যন্ত্রপাতির অভাবে তার কাছে উদ্ধারকর্মীদের পৌঁছতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। ইন্দোনেশিয়ার ত্রাণ কর্মকর্তরা উদ্ধারকাজের জন্য আন্তর্জাতিক সাহায্য চেয়েছেন। ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় হাতিয়ারসহ দক্ষ উদ্ধারকর্মী দরকার। সুমাত্রার পাদাংয়ে বুধবারের শক্তিশালী ভূমিকম্পের পর বৃহস্পতিবার সকালে ৬ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। স্থানীয় সময় সকাল ৯ টা ৩১ মিনিটে নতুন ভূমিকম্প আঘাত হানে। এর আগে বুধবার পাদাং শহরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়।
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাদশা: বংশালের গডফাদার

পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান
শেষ রাত
২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।
বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন
আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।