somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজই জামাতকে নিষিদ্ধ করুন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীসহ সারা দেশে সহিংসতা ছড়িয়েছে জামায়াত-শিবিরের নেতৃত্বে ইসলামী দলগুলো। শুক্রবার দুপুরে রাজধানীর দৈনিকবাংলা থেকে শুরু করে পল্টন, প্রেসক্লাব হয়ে হাইকোর্ট এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এতে গুলিবিনিময়, ইট-পাটকেল নিক্ষেপ, রাবার বুলেট, কাঁদানে গ্যাস নিক্ষেপ করায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

একই ধরনের ঘটনা ঘটে রাজধানীর কাকরাইল, বাংলামটর, কারওয়ানবাজার, মিরপুর ও পান্থপথ এলাকায়। প্রতিটি স্থানেই পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে জামায়াত-শিবির কর্মীরা।

ঢাকার বাইরে চট্টগ্রাম ও রাজশাহী, বগুড়া, গাজীপুর থেকে আসতে থাকে সংঘর্ষের খবর। এসব সংঘর্ষে শতাধিক আহত হওয়ার কথা জানা গেছে। সাংবাদিকরাও ছিলেন শুক্রবারের সংঘর্ষের অন্যতম টার্গেট। ঢাকায় ৭ জন ও চট্টগ্রামে ৫ জন সাংবাদিক আহত হয়েছেন।

বায়তুল মোকাররম থেকে জুমআর নামাজের পরপরই জামায়াতসহ ইসলামী দলগুলো একটি মিছিল নিয়ে বায়তুল মোকাররম থেকে বের করে। পল্টনে পুলিশ তাদের বাধা দিলে জঙ্গি মিছিল নিয়ে বেরিকেড ভেঙ্গে শাহবাগের দিকে এগুতে থাকে তারা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা তাদের ওপর পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এরপর দুই পক্ষে গুলিবিনিময়েরও ঘটনা ঘটে।

প্রেসক্লাব এলাকায় মিছিলটি এগিয়ে গেলে এক পর্যায়ে মুহুর্মূহু গুলি বিনিময় চলতে থাকে। পুলিশের রাবার বুলেটের বিপরীতে জামায়াতের কর্মীরা হাতবোমা ও ককটেল বিষ্ফোরণ ঘটাতে থাকে। এতে আহত হন ৭ সাংবাদিকসহ অনেকে। জামায়াত শিবিরের নেতৃত্বে মিছিলটি পুলিশের বেরিকেড ভেঙ্গে শাহবাগের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু হাইকোর্ট এলাকায় তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।

এদিকে কাঁটাবনেও অনেকটা একই সময় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পুলিশের। এই সংঘর্ষে আহত হন শাহবাগ থানার অফিসার ইনচার্জ। পরে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে পুলিশ।

একই ধরনের মিছিল বের করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা ঘটে কাকরাইল, কাওয়ানবাজার ও মিরপুরে।

এদিকে চট্টগ্রামের আন্দারকিল্লা এলাকায় জুমার নামাজের পর জামায়াত-শিবিরের নেতৃত্বে ইসলামী দলগুলোর মিছিল বের হয়েই পুলিশ ও সাংবাদিকের ওপর চড়াও হয়। এতে ৫ সাংবাদিক আহত হন। পুলিশের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ করে জামায়াতের কর্মীরা। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় রাজশাহীতেও ছড়িয়ে পড়ে সংঘর্ষ। সেখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। জামায়াত কর্মীরা ব্যাপক বোমাবাজি করে এলাকায় ত্রাস সৃষ্টি করে। ভেঙ্গে ফেলে গণজাগরণ মঞ্চ।

বগুড়ায়ও জামায়াত শিবির কর্মীরা জুমআর নামাজের পর মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চে হামলা চালিয়ে তা ভেঙ্গে ফেলে।

ঢাকার পাশে গাজীপুরের টঙ্গীতে জামায়াত-শিবির কর্মীরা রাস্তা দখল করে বিক্ষোভ শুরু করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই ঘটনা ঘটে যাত্রাবাড়িতেও। সেখানেও সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিঠে কোদাল, হাতে মোবাইল

লিখেছেন মুনতাসির, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২৪



শীতের সকাল।
কুয়াশার চাদরে মোড়ানো মাঠ,
পিঠে কোদাল, হাতে সময়—
মাটি আর মানুষের প্রতিদিনের নিরব সংলাপ।

বগুড়া, ২০২৬। ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।
নীচে দেয়া চিত্রে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি কি সত্যিই ডঃ ইউনুসকে হত্যার চক্রান্ত করছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৫



এটা সত্যি যে, সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতারা ডঃ ইউনুসকে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করেছেন। কিন্তু, তাই বলে হত্যা কেন করবে!!! ব্লগে আমার এই পোস্টের মাধ্যমে এন,সি,পি নেতৃবৃন্দের দৃষ্টি... ...বাকিটুকু পড়ুন

×