গত ২৮ জুলাই সুপ্রিমকোর্টের হাইকোর্টে রবির ৪২ কর্মকর্তাকে বরখাস্ত করা সংক্রান্ত রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদ ও মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ কর্মীদের বিরুদ্ধে রবির করা রিট আবেদনের শুনানি শেষে তা খারিজ করে দেন।
এতে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে উচ্চ আদালতে করা ৪২ কর্মী ছাঁটাই সংক্রান্ত রিট মামলায় হেরে গেল বেসরকারি টেলিকম কোম্পানি ‘রবি’ (আজিয়েটা বাংলাদেশ লিমিটেড)।
ফলে আদালতের দেয়া রায় অনুযায়ী রবির প্রকৌশল বিভাগের ৪২ জন কর্মীকে ছাঁটাই সংক্রান্ত মামলাগুলো আবারো ফিরে যাবে শ্রম আদালতে। খারিজ করার পরে আদেশে শ্রম আদালতে আবারো মামলার কার্যক্রম চালু করে আগামী ছয় মাসের মধ্যে তা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে রবির পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রবির চাকরিচ্যুত কর্মীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম.এস আজিম। চাকরিচ্যুত কর্মীদের আইনজীবী ব্যারিস্টার হাসান এম.এস আজিম জানান, চুক্তিভিত্তিক চাকরি স্থায়ী করতে ২০১১ সালের ২০ জুলাই শ্রম আদালতে মামলা করেন রবি’র প্রকৌশল বিভাগের ৪২ জন কর্মী।
মামলার আবেদনে তারা বলেন, শ্রম আইনের ৪ (১) ধারা অনুযায়ী নিয়োগের তিন মাস শেষ হলে চাকরি স্থায়ী করতে হবে। কিন্তু রবি তা না করে ওই ৪২ কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করে। এবং শ্রম আদালতে কর্মীদের দায়ের করা মামলাগুলো খারিজের আবেদন করে। সংশ্লিষ্ট আদালত রবির আবেদন খারিজ করে দিলে ২০১২ সালের ২ মে উচ্চ আদালতে শ্রম আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করে রবি।
রিট আবেদনের প্রেক্ষিতে কর্মীদের দায়ের করা শ্রম আদালতের ওই মামলা পরিচালনায় স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। একই সঙ্গে রুলও জারি করা হয়। রিট আবেদনের দীর্ঘ শুনানি শেষে রোববার আদালত আবারো শ্রম আদালতে এই মামলার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
কর্মী ছাঁটাইয়ের মামলায় উচ্চ আদালতে হেরেছে ‘রবি’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।