বরগুনার তালতলীর বঙ্গোপসাগেরের মোহনা থেকে রবিবার সন্ধ্যায় দশ জলদস্যুকে আটক করেছে তালতলীর কোষ্টগার্ডের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশী অস্ত্র,জাটকা ইলিশ ও কাগজপত্র বিহীন একটি ট্রলার এবং লুট করা অর্ধলক্ষাধিক টাকার জাল।
নিদ্রা-সখিনা বিটের কোষ্টগার্ডের সদস্যরা জানান, রবিবার দুপুর ২টার দিকে তালতলীর পায়রা নদীর মোহনায় কাগজপত্রবিহীন একটি মাছ ধরার ট্রলারকে চ্যালেঞ্জ করলে ট্রলারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোষ্টগার্ডের সদস্যরা ট্রলারটির পিছু ধাওয়া করে সন্ধ্যা ৬টার দিকে বঙ্গোপসাগরের পক্ষীদিয়া-নীলগঞ্জের চরের নিকট থেকে ট্রলারটি আটক করতে সক্ষম হয়। এসময় ট্রলারে থাকা দশজন জলদস্যুকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে দেশী অস্ত্র,জাটকা ইলিশ মাছ উদ্ধার করা হয়। রাত এগারটার দিকে দশ জলদস্যুকে তালতলী থানায় সোপর্দ করা হয়।
আটককৃত জলদস্যুরা হলেন চরদোয়ানিয়ার নাসির মুন্সী, তাফাল বাড়িয়ার সাহাদাত হোসেন, গাজবাড়িয়ার শুক্কুর ব্যাপারী, ছোট টেংরার জাকির শিকদার, গাববাড়িয়ার দুলাল খান, গাববাড়িয়ার মীর নবী হোসেন , গাববাড়িয়ার ইউসুফ পঞ্চায়ত, গাববাড়িয়ার বাবুল খা, গাববাড়িয়ার রাসেল মীর , গাববাড়িয়ার বেল্লাল শরীফ। এদের সকলে বাড়ি পাথরঘাটা উপজেলায়।
নিদ্রা-সখিনা বিটের কোষ্টগার্ডের পেটি অফিসার শহীদুল ইসলাম জানান ,রোববার দুপুর ২টার দিকে পায়রা নদীর মোহনায় একটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে ট্রলারটি দ্রুত স্থান ত্যাগ করে বঙ্গোপসাগরের দিকে চলে যেতে থাকে। তাদেও ধাওয়া করে সন্ধ্যা ৬টার দিকে বঙ্গোপসাগরের পক্ষীদিয়া-নীলগঞ্জের চরের কাছ থেকে ট্রলারটি আটক করা হয়। এতে থাকা দশজলদস্যু ও দেশী অস্ত্র,জাটকা ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে জলদস্যুদেরকে তালতলী থানায় সোর্পদ করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান,আটক দশ জলদস্যুদের বিরুদ্ধে কোষ্টগার্ডের পেটি অফিসার শহীদুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন। আটক জলদস্যুদেও কোর্টেও মাধ্যমে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরের দেশীয় অস্ত্র সহ দশ জলদস্যুকে আটক করেছে কোষ্টগার্ড
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।