এলার্ম আসলেই তাদের ছুটতে হয়- পাওয়ার এলার্ম, ফায়ার এলার্ম, হাই টেম্পারেচার, লো ভোল্টেজ ইত্যাদি যেসব এলার্ম বা বিপদ সংকেত মোবাইল কোম্পানির টাওয়ার বা বিটিএস এর জন্য বিপদজনক, সেসব এলার্ম আসলে যে মানুষগুলো সবার প্রথমে ছুটে যায় টাওয়ার থেকে টাওয়ারে তারা মোবাইল ফোন কোম্পানির নীচু তলার কর্মী, টেকনিশিয়ান। দিন রাত যে কোন সময়, শীত বর্ষা বন্যা ঝড় যাই থাকুক তাদেরকে ছুটতে হয়। তারা বিটিএস রুমের মেইন ডিস্ট্রিবিউশান বোর্ডের ইলেক্ট্রিক্যাল মেনটেনেন্স, বিটিএস থেকে বিটিএস এ ঘুরে ঘুরে জেনারেটর চালানো, জেনারেটর সার্ভিসিং, ভারি যন্ত্রপাতি নিয়ে প্রতিদিন অসংখ্যবার সিড়ি বেয়ে বহুতল ভবনের ছাদে উঠা থেকে শুরু করে কয়েকশ ফুট উচু টাওয়ারে উঠে মাইক্রোওয়েভ এন্টেনার ট্রাবলশুটিং ইত্যাদি সকল বিপদজনক,দূরহ, ঝুকিপূর্ণ কাজগুলো মূলত তারাই করে। এদেরকে বিএসএস অফিসার, এনএসএস অফিসার ইত্যাদি গালভরা ডেসিগনেশান বা পদবী দেয়া হলেও বাংলালিংকের কর্পোরেট জগতে কিন্তু তাদের স্থান নেই- তারা অস্থায়ী কর্মী, তাদের চাকুরি কন্ট্রাক্টচুয়াল বা চুক্তি ভিত্তিক। কন্ট্রাক্টচুয়াল হিসেবে রেখে দিয়ে বছরের পর বছর ধরে তাদেরকে প্রাপ্য সমস্ত অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়, তাদেরকে পার্মানেন্ট করা হয় না। কারণ পার্মামেন্ট করা হলেই এদেরকে ‘বাড়তি’ বেতন দিতে হবে, নানান সুযোগ সুবিধা প্রদান করতে হবে- যার ফলে কর্পোরেট কোম্পানির মুনাফা কমে যাবে।
এত দিন পার হয়ে গেল, অথচ এটা নিয়ে পত্রপত্রিকাতে কিংবা ইলেক্ট্রনিক মিডিয়ায় কোন সংবাদ প্রচারিত হলো না। লাখ লাখ টাকা বিজ্ঞাপন দিয়ে তাদেরকে কিনে রেখেছে বাংলালিংকের মতো কর্পোরেট কোম্পানিগুলো। সরকার বা শ্রম মন্ত্রণালয়েরও এ বিষয়ে কোন তদারকি নেই যদিও শ্রম আইন ভঙ্গ করেই কোম্পানিগুলো এই কাজ গুলো করছে।
বাংলালিংক, গ্রামীণফোন ,রবি, এয়ারটেল সহ সকল দেশি বিদেশী মোবাইল ফোন কোম্পানিতেই এই মডেলের শ্রম শোষণ প্রত্যক্ষ করা যায়। মুনাফা সর্বোচ্চ করণের জন্য এরা দক্ষ শ্রমিকদের কন্ট্রাক্টচুয়াল করে রাখে, অদক্ষ বা আধা দক্ষ শ্রমিকদেরকে আউটসোর্সিং এর মাধ্যমে তৃতীয় পক্ষ বা থার্ড পার্টির কাছ থেকে নিয়োগ দেয়। যেমন: টিবয়, পিয়ন, ক্লিনার, ড্রাইভার, সিকিউরিটি ইত্যাদি পেশার শত শত কর্মীকে অতি সস্তায় কোন ধরণের সুযোগ সুবিধা ছাড়াই স্বল্প বেতনে সেন্ট্রিসিকিউরিটি, ক্লিনকো, হার্জ ইত্যাদি বিভিন্ন কোম্পানির মাধ্যমে নিয়োগ দিয়ে খরচ কমায়, মুনাফা সর্বোচ্চ করে। অথচ বিদেশী কিংবা কর্পোরেট বিনিয়োগের পক্ষে প্রধান যুক্তিই দেয়া হয় এই বলে যে এরা বিপুল মুনাফা দেশের বাইরে পাচার করলেও এরা ভালো বেতনের কর্মসংস্থান তৈরী করে। বাস্তবতা হলো, এরা গুটিকয়েক স্থায়ী কর্মীকে তুলনামূলক ভালো বেতন প্রদান করলেও বেশির ভাগ কর্মীকে সাব স্ট্যান্ডার্ড বেতন দেয় এবং শ্রম আইন লংঘন করে বিভিন্ন অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখে আর রাষ্ট্রের শাসকরা বিদেশী বিনিয়োগের পরিবেশের নামে কমিশনের ধান্দায় এসব দেখেও না দেখার ভান করে।
মোবাইল ফোন কোম্পানির শ্রম শোষণ নিয়ে কেন কেউ কিছু বলছেনা ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।