এই যে ও ভাই, আপনাকেই কচ্চি! শুইনেছেন খবর! আমাগের পরধান মন্তির রাশিয়ায় গিয়ে ৮০০০ কোটি টাকার ঋণ চুক্তি কইরে এয়েচে।
--কি কইলেন ? ৮০০০ টাকার।
--আরে না! ৮০০০ কোটি টাকা!
--ধুর ভাই! এক কোটি, দুই কোটির নাম শুনিচি, ৮০০০ কোটির নাম তো বাপের জন্মেও শুনিনি! আপনি ভালো কইরে জেইনে আমারে কন!
--আমি জেইনেই কচ্চি মিয়া ভাই!
--আইচ্চা এই টাকা কি অনেক টাকা?
--তা তো হবিই! তা ধরেন যে, কয়েক শো বস্তা হবি!
--এতো টাকা দিয়ে কিসির চুক্তি কইরলো ভাই?
--অস্তর কিনবি! যুদ্দ বাদলী শত্তুর মারতি হবি।
--ইডা কি কচ্চেন ভাই! ৭১ সালে তো আমি একটা কচার ডাল দিয়ে বাড়িয়েই দুই টো পাকিস্থানি হারামজাদা মারিচলাম। এখন না হয় টিপ চাকু দিয়ে মারব, তাই বইলে এতো টাকা খরচ করার কি দরকার ছিল!
--এখন আধুনিক কাল মিয়ে ভাই! পারমানবিক অস্ত্রের নাম শুইনেছন! পাকিস্থানের কাছে ওইতা আছে, যুদ্দ লাগলি একটা যদি ফুটিয়ে দেয়, আমরা সগলি মইরে ভুত হইয়ে যাবনে! তখন কচার ডাল কন আর টিপ চাকু কিচুতি কাজ হবি নেনে।
--ও! বুজিচি! পরধান মুন্তির তাহলি পারমানবিক অস্তর কিনেচে!
--আরে না! মিয়া ভাই যে কি কন! ওইতা কি কেও বেঁচে নাকি?
--আল্লাহ্!, আপনি তো কইলেন পাকিস্থানিগের কাছে নাকি পারমানবিক অস্তর আছে! তাহলি, উগার সাথে যদি যুদ্দ করতি হয়, আমাগেরও তো ঐ একইতা লাগবি, না কি কন!
--কতা কিন্তু মন্দ কন্নি মিয়ে ভাই! আমার মাতায় কিছু খেইলতেছে না, উনি কেন এতো টাকা খরচ করতি গেলেন!
--আইচ্চা, ভালো কতা! এই টাকা পরধান মন্তির শোধ দিবেনে কেমনি?
--ও আল্লাহ্ কি কচ্চেন ভাই! উনি শোধ দিতি যাবি কেন! এতো জনগন দিবি।
--মাইনে! আমরা দেব! কৈ চুক্তির আগে তো একটুও শুনতি পারলাম না! টাকা যখন আমাগের সকলির, তা আমাগের কাছে না শুইনে নিজির মত কইরে চুক্তি কইরে আসলিই হবি! আমি এক টাকাও দেব না!
--ভাইজান, আপনার দিতি হবি নেনে। ওরা কেইটে নিবি! আপনি টেরও পাবেন নানে!
-- ইশ রে! কত গুইলো টাকা রে! আমার ছোট বাইচ্চা টা একটা নতুন জামা চাইচলো! এই টাকা পালি, আমি একটা জামা কিনতাম। ছেইলেডা নতুন জামা পইরে স্কুলি যাইত! ছোট মেয়ে ডা দুপর বেলা ভাত না পালি, ওর মার আচল ধইরে কান্দে। কয়েক বস্তা চাইল কিনে রাক্তাম। সামনে বর্ষা বাদলের দিন আসছে, ঐ কাইচ্চের মদ্দি তো কাম কাইজ থাকবি নানে! ইশ !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



