নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ২ কনস্টেবলকে গণপিটুনি দিয়েছে স্থানীয় এলাকাবাসী। গণপিটুনির শিকার আরিফ নামে (নং-১৫৫৭০) এক কনস্টেবল পালিয়ে গেলেও ফখরুল ইসলাম সোহেল নামে (নং-১৫৫৪২) অপর কনস্টেবলকে ছিনতাইকৃত একটি ইজিবাইক ও নগদ ৮ হাজার টাকাসহ পুলিশে সোর্পদ করা হয়েছে। গতকাল দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার ওই কনস্টেবলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে ছিনতাইকৃত ইজিবাইকের মালিক জুয়েল বাদী হয়ে ওই দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে। মামলার উদ্ধৃতি দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন জানান, কনস্টেবল ফখরুল ইসলাম সোহেল ও আরিফ ইতিপূর্বে ফতুল্লা মডেল থানায় কর্মরত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপিত হওয়ায় রাজারবাগ পুলিশ লাইনে বদলি করা হয়।
গত ১৫ মে রাত ২টায় রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল ফখরুল ইসলাম সোহেল ও আরিফ স্থানীয় সোর্স ধর্মগঞ্জের ফাইজুলের সহায়তায় আলীগঞ্জ এলাকার ইজিবাইক চালক জুয়েলের ৪ মাসের সন্তান সুমাইয়াকে হত্যার হুমকি দিয়ে তার ইজিবাইক ও ২টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। ওই ইজিবাইকটি সোর্স ফাইজুলের বাবা জসিমের কাছে বিক্রি করে টাকা নিয়ে যায় ওই দুই পুলিশ কনস্টেবল।
এদিকে ইজিবাইকের খবর পেয়ে এর চালক জুয়েল সেটি তার দাবি করে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় গতকাল সকালে একটি সালিশ বসায়। এক পর্যায়ে সোর্স ফাইজুলের বাবা জসিম দাবি করে সে ইজিবাইকটি ২ জনের কাছ থেকে কিনে নিয়েছে এবং যাদের কাছ থেকে কিনেছে তারা সালিশে উপস্থিত হতে আসছে। পরে দুপুর দেড়টায় একটি মোটরসাইকেল যোগে কনস্টেবল ফখরুল ও আরিফ ধর্মগঞ্জে সালিশে উপস্থিত হয়। ওই সময় এরা সালিশে উপস্থিত ইজিবাইকের চালক জুয়েলকে মারধর শুরু করলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চাইলে এরা দু’জনই পুলিশের এসআই বলে পরিচয় দেয়। ওই সময় তাদের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তারা স্থানীয়দের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। একই সঙ্গে ইজিবাইক চালকের কাছ থেকে সালিশকারীরা জানতে পারে এই ২ জনই ইজিবাইকের ছিনতাইকারী। তখন উত্তেজিত এলাকাবাসী তাদের ২ জনকে গণপিটুনি দেয়। অবস্থা বেগতিক দেখে কনস্টেবল আরিফ মোটরসাইকেলটি নিয়ে কোন মতে চম্পট দিতে সমর্থ হলেও কনস্টেবল ফখরুলকে আটকে ইজিবাইকসহ পুলিশে সোর্পদ করে স্থানীয় সালিশকারীরা।
সুত্র: Click This Link
একজন কমেন্ট করেছেন : এম. এইচ. রহমতউল্লাহ: ২ লাখ- ৩ লাখ টাকা দিয়ে কনস্টেবলের চাকরি নিতে হলে সেই টাকা উসুল করতে ছিনতাই ছাড়া আর কি উপায় আছে? রিক্রুটমেন্টের সময় টাকা নেয়া বন্ধ করতে পারলে পুলিশে ৮০% দুর্নীতি বন্ধ হয়ে যাবে।- আমিও তার সাথে একমত।
তবে আমি মনে করি রিক্রুটমেন্টের সময় টাকা নেয়া বন্ধ করতে পারলে শুধু পুলিশে নয় সমস্ত প্রশাসনে ৮০% দুর্নীতি বন্ধ হয়ে যাবে।
আলোচিত ব্লগ
বেলাশেষে…
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন
অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন
ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন
কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন
হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।