আজ থেকে ১৪ বছর আগে মানে ২০০২ সালে যখন গরুর মাংসের কেজি ৫০ টাকা ছিল তখনও জনাব কসাই" মামা কেজিতে মিনিমাম ১০০ থেকে ১৫০ গ্রাম ওজনে কম দিত আমারে। আমি সেদিনও লজ্জায় কিছু কৈত্তারিনাই...
.
আফটার ১৪ বছর পরে মানে বর্তমান ২০১৬ সালে ৪০০ টাকা কেজিতে কিনেও ১০০ গ্রাম মাংস কম দিছে জনাব কশাই শামসু মামা... আজও কিছু কৈতে পারলাম না।
.
আগামী আরো ১৪ বছর পরে মানে ২০৩০ সালে যখন ৩২০০ টাকায় ১ কেজি গরুর মাংস কিনবো তখনও ১০০ গ্রাম মাংস কম পাবো কিন্ত কিছুই কৈতে পারবো বলে মনে হয় না।
.
আজকাল সবাই ডিজিটাল পাল্লা মানে ওয়েট মেশিন ইয়ুজ করে। কিন্ত কোপা শামসু মামারা" মানদাদার আমলের দাঁড়িপাল্লা মানে বাটখেল্লা ছাড়তে চায় না। কারণ এইটাতে চুরি করলেও কাস্টমার ভাগ্নেরা লজ্জায় কিচ্ছু কৈত্তারেনা।
.
এভাবেই আমাদের কশাই শামসু মামারা দিনের পর দিন আমাদের ঠকিয়ে আসছে। ওজনে কম তাতো আছেই সাথে আবার বড় বড় হাড্ডি ফ্রি। প্রতিবাদ করার মতো কেউ নেই।
.
কারণ শামসু মামারা" অলটাইম বড় বড় ছুরি, ধামা, কুড়াল নিয়ে কুপাকুপির উপ্রে থাকে। যার জন্য আমরা ভাগ্নেরা প্রতিবাদী হতে ভয় পাই যদি কোপ মারে। আর এভাবেই তাদের ঠকাঠকির কারেন্ট জালে আটকা পড়েছে আমার বাবা.... তার বাবা..... তার বাবা....
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




