somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় ও কিছু কথা

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় নিয়ে প্রশ্ন আছে অনেক,কিন্তু উত্তর কম।সবচেয়ে সহজ প্রশ্নের উত্তরটাই এখনও অজানা।
সময় কি?
প্রশ্নটা করা হয়েছিল আইনস্টাইনকেও।ওনার উত্তর টা ছিল-সময় হল চতুর্মাত্রা।আইনস্টাইন এও বলেছিলেন,অতীত আর ভবিষ্যৎ হল মরিচিকার মত,যার কোন অস্তিত্ব নেই।মানুষ এখনও বিশ্বাস করে সময় হল চতুর্মাত্রা।
বর্তমান সময়ের আরেক বিখ্যাত নাম স্টিফেন হকিং।যার Big Bang Theory আমাদের কারো কাছে অজানা নয়।তার লেখা A Brief History of Time বা কালের সংক্ষিপ্ত ইতিহাস বইতে তিনি ব্যাপারটা ব্যাখ্যা করেছেন খুব সুন্দর ভাবেই।কিন্তু সব ঠিক থাকলেও প্রশ্ন টা জাগে সময় নিয়ে। Big Bang থিওরি অনুযায়ী,আজ থেকে ১৩.৭ বিলিয়ন বছর আগে ঘটা এই বৃহৎ বিস্ফোরণ থেকেই সময়,স্থান,শক্তি ও পদার্থের উৎপত্তি।
তাহলে কি বিগ ব্যাংগ ঘটার আগে সময়ের অস্তিত্ব ছিল না।সময়ের অস্তিত্ব যদি নাই থেকে থাকতো,তবে বিগ ব্যাংগ কখনও ঘটারই কথা না।
সময় যদি কোন মাত্রা হয়,তবে এর নিচের মাত্রাগুলো সময়ের অধীন হবে।ঠিক তাই,যেখানে সময় নেই সেখানে অন্য কোন মাত্রা কল্পনা করা যায় না।এমন কি শক্তিও।
ভাবুন তো,সময় না থাকলে কি হতো? সময় না থাকলে কি দৈর্ঘ্য,প্রস্থ,উচ্চতা এসব পরিবর্তন হতো?
আমার মনে হয় 'না'।আবার কোন বস্তুর সরণ ঘটতেও সেই বস্তুকে প্রথমে গতিশীল হতে হবে।
মনে করুন, আপনি কোন বলকে এক স্থান থেকে অন্য স্থানে ছুরে মারলেন।এবং কয়েকটি উচ্চমানের ক্যামেরা দ্বারা বলটির অনেকগুলো ছবি তুললেন।ছবি গুলোতে কি আপনি বলটিকে স্থান পরিবর্তন করতে দেখছেন? অবশ্যই না...
কারন সেখানে সময় নেই। তাই নেই কোন সরণ,নেই গতিও।
কিন্তু আপনি যদি একটি ভিডিও চিত্র ধারন করতেন,আপনি অবশ্যই বলটিকে স্থান পরিবর্তন করতে দেখতেন।সেখানে সময়ও আছে,আছে সরণ এবং গতিও।
কাজেই Big Bang থেকে সময়ের উৎপত্তি কখনই সম্ভব নয়। সময়কে বেশিরভাগ ক্ষেত্রেই একটি ইলুশন হিসেবে ধরা হয়েছে।

www.timephysics.com অনুযায়ী, "Time may have no independent existence,it may be just a common unit of motion making the world,that is filled with motion easier to describe."

বর্তমানে সময় সম্পর্কে ধারণা দিয়েছেন আরেকজন থিওরিক্যাল পদার্থবিজ্ঞানী Sean Carroll ।
তিনি ধারণা দেন একটি মাল্টিভার্স (Multiverse) এর। যেখান থেকে অসংখ্য ইউনিভার্স (Universe) এর উৎপত্তি।
তিনি আরও বলেন ক্ষুদ্র ক্ষুদ্র বিগ ব্যাংগগুলো সংঘটিত হয় এই মাল্টিভার্সে।যেখানে সময় থাকে একটি স্থির অবস্থায় যেখানে অতীত বা ভবিষ্যত নেই,এবং বিগ ব্যাংগ এর মাধ্যমে সময় গতিশীল হয়।এভাবে তিনি একটি Arrow of Time এর ধারনা দেন।
কিন্তু,সময় কী? প্রশ্নটার উত্তর তার থিওরিতেও ক্লিয়ার নয়।।।
_______________________

এটিই আমার প্রথম ব্লগ।ছোট করে,ছোট কিছু কথা লেখার চেষ্টা করেছি।ভুল,ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×