এশিয়া কাপ এর প্রথম খেলায় তীব্র প্রতিদন্দিতা গরে তুলেও শেষ পর্যন্ত হেরে গেলো বাংলাদেশ।
ওই খেলার ফলাফল নিয়ে কিছু বলতে চাই না। কারণ, শত তর্কই করি না কেন : উত্তেজনা ছড়ানো খেলায় "তীরে এসে তরী বাংলাদেশ এর টাই ডুববে" - এটা যে খুব ই কমন ঘটনায় রূপ নিচ্ছে তা মেনে নেয়া ছাড়া আমাদের আর কিইবা করার আছে ?!!
* তবে, বাংলাদেশ যখন জয় এর তীব্র সম্ভাবনা জাগিয়ে তুলছিলো তখনো ধারাভাষ্যকাররা বার বার বিভিন্ন প্রসঙ্গে বলছিলেন যে বাংলাদেশ নাকি "আপসেট" ঘটাতে যাচ্ছে!!!
* পুরস্কার বিতরণী শেষ হবার পর মিরপুর মাঠ এ দাড়িয়ে 'রমিজ রাজা' এবং 'আতাহার আলী খান'ও কথাপ্রসঙ্গে 'বাংলাদেশ জিতলে "আপসেট" হত' এমন কথা বলছিলেন ।
* খেলা শেষে cricinfo.com এ একটা ছবি'র নিচেও এমন একটি Caption দেখতে পেলাম :
"Umar Gul made key strikes in the end to deny Shakib Al Hasan and Bangladesh an upset in the Asia Cup opener"!
ক্রিকেট মাঠ এ আমাদের সাফল্য নেহায়েত কম নয় , তার পরও টেস্ট প্লেইং কোনো দেশ এর সাথে জয় আমাদের জন্য "আপসেট" কি কারণে বিবেচিত হয় তা আমার বোধগম্য না !
আইসিসি'র সহযোগী কোনো দেশ জয়লাভ করলেও "আপসেট" আবার টেস্ট প্লেইং কান্ট্রি 'বাংলাদেশ' জয়লাভ করলেও "আপসেট"! এই অদ্ভুত রসায়ন এর সমীকরণ আমি আজো মিলাতে পারলাম না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


