ক্রিকেটের নতুন এবং সর্বাধিক জনপ্রিয় সংযোজন টি- টি-টুয়েন্টি ক্রিকেটের ৪ নম্বর দলের আসন এখন বাংলাদেশের. হ্যা, সত্যিই তাই! “ICC Official T20 Ranking” এ এখন চতুর্থ সেরা দলটির নাম বাংলাদেশ .
ICC Official T20 Ranking চালু হবার পর থেকে শুরুতে বাংলাদেশ এর নাম লিস্টেই ছিলো না! কারণ বাংলাদেশ এর খেলা T20 ম্যাচের সংখ্যা অপর্যাপ্ত ছিলো. গত ২০ জুলাই আয়ারল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে বাংলাদেশ ICC Official T20 Ranking এ আসার সমপরিমান ম্যাচ খেলার পাশাপাশি প্রথমবারের মতো T20 Ranking এ চলে আসে, এবং তাদের আসাটাও ছিলো টাইগারের মতই রাজকীয় ! Ranking এ ঢুকেই দখল করে নেয় ৬ নম্বর জায়গাটি. আমাদের পিছনে চলে যায় ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ! আর ২১ জুলাই আয়ারল্যান্ডকে ধবলধলাই করার মধ্য দিয়ে T20 ক্রিকেটের চতুর্থ সেরা দলের স্থানটি নিজেদের করে নিলো বাংলাদেশ ! একইসাথে Ranking এ বাংলাদেশের পিছনে চলে গেলো অপর ২ পরাশক্তি পাকিস্তান ও অস্ট্রেলিয়া ! উল্লেক্ষ্য, ICC Official T20 Ranking এর ১ নম্বর জায়গাটি বর্তমান T20 বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের দখলে.
এবার আমাদের পরবর্তী লক্ষ্য হবে আসন্ন T20 বিশ্বকাপে “T20 বিশ্ব চ্যাম্পিয়ন” এর খেতাবটা নিজেদের করে নিয়া ! কোনো কিছুই যে এখন আর অসম্ভব বলে মনে হচ্ছে না !!!
বাংলাদেশ এর এই অভাবনীয় সাফল্যে আজ পুরা বাংলাদেশ গর্বিত. আমরা দেখিয়ে দিলাম পুরো ক্রিকেট বিশ্বকে যে আমরা শুধু ছোট দলের কাতার থেকেই বের হয়ে যাইনি, আমরা আজ সেরাদের লড়াইয়ে চলে এসেছি !
IPL আয়োজকদের জবাব দিলাম :
T20 ক্রিকেটের জনপ্রিয় প্লাটফর্ম IPL আমাদর বাংলাদেশীদের বরাবরই ছোট করে এসেছে ! বিভিন্ন নামি-দামি দেশের অকার্যকর অনেক খেলোয়াড় খেলানো সত্তেও তারা সুযোগ দেয় নাই যথেষ্ট বাংলাদেশী খেলোয়াড়দের! তার সবচাইতে বড় প্রমাণ হলো : IPL এর ৫ আসরে বাংলাদেশ থেকে খেলেছে মাত্র ৫ জন খেলোয়াড় ! তার মধ্যে ৩ জন(আব্দুর রাজ্জাক, মাশরাফি মর্তুজা, মোহাম্মদ আশরাফুল) খেলেছেন মাত্র ১ টি করে ম্যাচ ! ১ জন(তামিম ইকবাল) সুযোগ পাননি ১ টি ম্যাচেও! শুধুমাত্র ‘সাকিব আল হাসান’ খেলেছেন একাধিক ম্যাচ, তাও “সুযোগ পেলেই” তাকেও না খেলিয়ে বসিয়ে রাখা হযেছে অনেক ম্যাচে! আজ আমার তার জবাব দিয়ে দিলাম. বাঘের হুঙ্কারে জানিয়ে দিলাম যে, “তোমরা IPL এ নাও কিংবা না নাও, তাতে কিছু যায় আসে না, কারণ এই T20 ফরম্যাটের ক্রিকেটে আমরা তোমাদের চেয়ে Ranking এ সেরা”!!!
ICC Official T20 Ranking এর লিস্টটি নিজের চোখে দেখে আসতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


