somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মপালন নাকি Hypocrisy?!?

১২ ই মে, ২০১৫ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কিছু ব্যাপার নিয়ে চিন্তা করে, মনের ভেতর কিছুটা অস্থিরতা অনুভব করছিলাম। এরই প্রেক্ষিতে কিছুটা 'মনের ভাব প্রকাশ' টাইপ কারণেই আজকে লিখতে বসলাম। তবে, বিষয়বস্তু খুব জরুরী কিছু না, কারো সময় না থাকলে পড়ার দরকার নেই!

বলে রাখা ভালো: "এই পোস্টের উদ্দেশ্য কোনো ধর্মকে আঘাত করা নয়, ধর্মের চকচকে প্যাকেটে মোড়ানো একটি Hypocrite জনগোষ্ঠীর ওপর এটি নিতান্তই ব্যক্তিগত বিরক্তি প্রকাশ মাত্র!"

সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে হোলি/পহেলা বৈশাখ/শারদীয় দুর্গাপূজা/ইংরেজি বর্ষবরণ ইত্যাদি উৎসবগুলো আমাদের দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অসাম্প্রদায়িকতা অবশ্যই খুবই প্রশংসনীয়। বিভিন্ন ধর্মের মানুষ জাতি/ধর্ম/বর্ণ নির্বিশেষে আলাদা-আলাদা উত্সব একসাথে পালন করবে, ভাবতেই তো ভালো লাগে। এটা আমাদের পৃথিবীকে আরো বেশি বাসযোগ্য করে তুলবে।

কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়: আমাদের 'তথাকথিত ধর্মপ্রাণ মুসলমান'দের ধর্মীয় অনুভূতিতে কি এটা একটুও আঘাত করে না?!! স্বাধীন মত-প্রকাশ এর অপরাধে যদি অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যা করা হয়, তাহলে ‘হোলির রঙ্গে রঙিন মুসলমানদের’ কেন কোপানো হবে না??!
কিংবা শারদীয় দুর্গাপূজায় দল বেধে পূজো দেখতে যাওয়া মুসলমানের দল কি আপনাদের ধর্ম কে অপমান করছে না?!?
সর্বশেষ পহেলা বৈশাখে টিএসসি তে ঘটে যাব ন্যাক্কারজনক ঘটনায় যারা ধর্মের দোহাই দিয়ে ক্রমাগত বলে যাচ্ছেন যে: সব নারীদের দোষ/তারা কেনো ঐখানে গেলো/তাদের কাপড় ঠিক ছিল না ইত্যাদি, তাদের উদ্দেশ্যে বলতে চাই, "নারীরা যদি নগ্ন হয়েও বের হয়, সেটা তার সমস্যা, কিন্তু তাকে অন্যায়ভাবে লাঞ্চিত করার অধিকার কি আপনাকে আপনার ধর্ম দিয়ে থাকে?!?" যদি সেই অধিকার দিয়ে থাকে তাহলে "ধিক" জানাই আমি এমন ধর্ম কে!
আপনারা সকালে ফেসবুকে ইসলামিক পোস্ট শেয়ার করছেন, দুপুরে 'হোলি'তে গিয়ে রং মাখছেন, বিকালে কোনো মিলাদ এ গিয়ে তবারক খাচ্ছেন আর রাতে সানি লিওনের মুভি দেখে ঘুমাতে যাচ্ছেন - তারপরও আপনারা নিষ্পাপ এবং আপনাদের ধর্ম সুরক্ষিত!!! কিন্তু, নাস্তিক দেখলেই আপনাদের মাথা ব্যথা-পেটে ব্যথা শুরু হয়ে যায়!
আরে আহাম্মক এর দল, নাস্তিকরা অন্তত নিজেদের বিশ্বাস-চেতনার সাথে এমন বেহায়ার মত লুকোচুরি খেলে না!
আপনাদের মত ক্ষণে ক্ষণে রং-বদলানো মুসলমানদের দেখলে, একজন নাস্তিক হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করি এই ভেবে যে: 'তথাকথিত ঈমানের পথে না থাকতে পারি, কিন্তু অন্তত আপনাদের মত Hypocrisy'র পথের পথযাত্রীও আমি নই।'

একজন নাস্তিকের নিন্দা করার আগে (কিংবা হত্যা করার আগে) একবার জীবিত অবস্থায় পচন ধরা নিজের দিকে তাকান, আগে নিজেকে শুধরান। আর যদি তা সম্ভব না হয়, তাহলে অন্তত মুক্ত চিন্তার মানুষগুলোকে আক্রমণ/আঘাত করা থেকে বিরত থাকুন!

(# অতি সংবেদনশীল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আমার অনুরোধ, লিখাটি পছন্দ না হলে নিজ দায়ীত্বে এড়িয়ে যাবেন। তর্কযুদ্ধের মত অতিমাত্রার গতানুগতিক প্রক্রিয়ায় যেতে চাচ্ছি না! - ধন্যবাদ)
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৫ রাত ৩:১৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×