লেগুনা, মাইক্রোবাস বা সিএনজি তে উঠলে সাবধান । যেকোন সময় আপনার পেটে পিস্তল ঠেকিয়ে অথবা ফাকা জায়গায় গাড়ি দাড় করিয়ে সর্বস্ব কেড়ে নিতে পারে । অথবা আপনারা যেদিকে যাবেন গাড়ি জোর করে অন্য দিকে নিয়ে যাবে বাধা দিলে সাথে সাথে ছুরিকাঘাত, কিল, ঘুষি আছেই । আপনাকে জিজ্ঞাসা করবে নগদ টাকা আছে কিনা, ক্রেডিট, ডেবিট কার্ড, বিকাশ, ডাচ বাংলা মোবাইল একাউন্ট আছে কিনা যদি মিথ্যা বলেন তবে ছিনতাইকারীরা আপনার মেসেজ ইনবক্স খুজে দেখবে পাওয়া গেলে কিল, ঘুষির পর পিন কোড বলে দিতে হবে । বুদ্ধি থাকলে উল্টাভাবে পিন কোড বলবেন । তাহলে টাকা বের হবে না । আপনাকে নিয়ে বিভিন্ন এটিএম বুথ থেকে টাকা তোলার চেষ্টা করতে পারে । আপনি যে মাইক্রোবাস বা সিএনজি তে উঠবেন তার নম্বর পরিচিত কাউকে জানিয়ে রাখবেন ।
বাইরে চলাচলের ক্ষেত্রে সবাইকে এসব বিষয়ে সচেতন হতে বলবেন । অনিরাপদ স্থানে একা যাবেন না আপনি ছেলে কিংবা মেয়ে যাই হন না কেন আগে নিরাপত্তা তারপর অন্যকথা । সন্ত্রাসীরা মানুষ না জানোয়ার টাকা পয়সা ছাড়া কিছু চিনে না । কিছুদিন আগে আমার এক বন্ধু এই অবস্থায় পড়ে টাকা পয়সা, এটিএম কার্ড, হারিয়েছে , সাথে মাইর খেয়েছে অনেকদিন অসুস্থ ছিল । আবার এক পরিচিত আংকেল তার ল্যাপটপ টাকা পয়সা হারিয়েছে নবীনগর হতে লেগুনাতে চড়ে বাসায় ফেরার পথে । ড্রাইভার ও ভেতরে যাত্রীবেশে থেকে তারা এই ছিনতাই করে । কয়েকজনকে ছুরিকাঘাত করে আতংকিত করে এসব করেছে । দিন দিন এরা বেপরোয়া হয়ে যাচ্ছে ।
ঢাকা, সাভার, নবীনগর, না:গঞ্জ সারাদেশে এসব অপকর্ম ঘটে চলেছে ।
এসব থেকে মক্তির জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো দরকার । পুলিশের পক্ষ থেকে বিদেশে যেভাবে ক্রাইম ধরে থাকে সেভাবে ব্যবস্থা নেওয়া উচিত আমাদের দেশের পুলিশের । পুলিশ সিসি ক্যামেরায় এসব ক্রাইম দেখে তাদের পিছু নিলেই সন্ত্রাসীদের ধরা সম্ভব । আর তানাহলে রেবের ক্রস ফায়ার চালু করা হোক । তাহলে কিছুটা কমতে পারে এসব ক্রাইম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




