somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তি ভিলা

১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-ঘুমাচ্ছেন?
-উমম..
-উঠবেন?
-এখন? ভোর ৪ বাজে। আজান দিচ্ছে।
-উঠেন না। চলেন বাইরে যাই।
-কোথায় যাবেন? ছাদে?
-হ্যাঁ। আপনাকে আজকের চাঁদটা দেখানো হয় নি। চলুন দেখে আসি।
-সে তো রোজই দেখান, আজকে থাক। আজকে আমার পায়ে ব্যাথা করছে।
-সে-কি? বলেন নাই। চলুন আপনাকে কোলে করে নিয়ে যাই।
-পারবেন না, আমি আরও দেড় কেজি বেড়েছি।
-হাহা কিছু হবে না, চলুন তো..
.
.
-দাঁড়ান...ছাদের গেইটটা এতো শক্ত হয়ে আছে, মনে হচ্ছে কেউ গত ২-৩ বছরেও খুলে দেখার চেষ্টা করে নি।
-কি বলেন? গতকাল রাতেও তো আপনার সাথে এখানে বসে ছিলাম, আচ্ছা আমাকে দেন, আমি খুলছি..
.
.
-আজকের চাঁদটা অনেক সুন্দর না? চাঁদের আলোয় আপনাকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে।
-সে তো রোজই বলেন একই কথা, নতুন কিছু বলেন?
-হাহাহা..খোঁচা দিয়ে দিলেন? নতুন কিছু বলতে হলে তো হয় চাঁদকে বলতে হবে সে যেন আরও অনেক বেশী সুন্দর হয়। হাহাহা..
-চাঁদ তো আপনার সামনেই আছে। বলে দেখুন।
-চাঁদের পক্ষে যে এখনও ঐ সামর্থ্য হয় নি, আপনার সৌন্দর্য কে টপকে যাবে..
-ঢং..
আচ্ছা আপনি চাঁদের আলোয় গল্প করতে খুব পছন্দ করেন,তাই না?
-হ্যাঁ। তবে গল্পের রাণী আপনি হলে আরকি..
-একেবারে রাণী বানিয়ে দিলেন? অনেক জলদি হয়ে গেল না?
-জলদি? আচ্ছা তাহলে গল্পের সহযোগী চরিত্র রাখি? হাহাহা
-(রাগান্বিত) দরকার নেই, আপনি যান এখন, আমার অনেক ঘুম ধরেছে।
-থাকি না আরেকটু। দেখুন,আপনার ছোট বোন মধুরীমাও আছে এখানে, সে এখনও ঠিক আগের মত গান করে, যেমনটা ৩ বছর আগে শুনেছিলাম। ওর রবীন্দ্র সঙ্গীত প্রিয় না?
-হ্যাঁ। মেয়েটা ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের ভক্ত। ঐ যে দেখুন আমার মা কে, এতো রাতেও পায়ের থেকে ঘুঙুর খোলে নি, নাচকে এমন মনে প্রাণে আগলে রেখেছে যে খুলতেই চায় না। কি যে করি বলেন তো।
-কি করবেন? আপনি অনেক ভাগ্যবতী এতো সুন্দর একটা পরিবার পেয়েছেন।
-আচ্ছা আমাকে রোজ ছাদে চাঁদ দেখাতে নিয়ে আসেন কেন? ছবি দিলেই তো পারতেন।
-ছবি দিলে তো আর চাঁদকে সামনাসামনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারতাম না তার অকাদ কতটুক। হাহাহা..
-এতো রাতেও আপনার পাগলামি দেখানো লাগবে।
-আমাকে দেখে পাগল মনে হয়?
-উমম পুরোপুরি না, তবে একটু, এএএককটু..
-একটা ব্যাপার লক্ষ্য করছেন, আমরা যখনই ছাদে আসি, তারাগুলো আসতে আসতে অদৃশ্য হতে থাকে..উনারা মনে হয় আমাদের একটু সুযোগ করে দিচ্ছে..
-সুযোগ? আপনার মতলবটা কি মশাই?
-হাহাহা আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি রেগে গেলে কিন্তু এই চাঁদটাও হারিয়ে যাবে..
-কেন?
-আপনার রাগান্বিত চেহেরা এতোই সুন্দর যে চাঁদ নিজেকে লজ্জায় গুটিয়ে নেবে।
-থামেন আজকে, একদিনেই কি সব বলে ফেলবেন? এখন যান, সবাই উঠে যাবে, আজান দিচ্ছে।
-আবার দেখা হবে?
-এতো ঘনঘন দেখা হওয়ার দরকার নেই। সামনে আমার জন্মদিন, সেদিন আসবেন, আবার চাঁদ দেখাতে।
-আপনার জন্য কি আনবো?
-কি আনতে চান? আমার পছন্দের লিস্টি কি আছে?
-কি মনে হয়?
-আপনার হাবভাব তো দেখে মনে হচ্ছে ঠিকই সব জানেন।
-হাহাহা কেন জানা কি দোষের?
-কি জানি? ঠিক আছে, আজকে আসেন। আবার দেখা হবে...
.
.
সকাল ৬ টা ২১ বাজে। "শান্তি ভিলা" র 4A তে থাকে রক্তিমরা। রক্তিমের পরিবারের সবার ঘুম ভাঙ্গে না অতো সকালে। শুধু ওর মা-কে সকালে উঠতে হয়, রক্তিমের ঔষুধের সময় হয়ে যায়। শীতে উঠতে অনেক কষ্ট হয়। সেটা অবশ্য আগে হতো না। এইতো ৩ বছর আগেও খবরের কাগজওয়ালা, দুধ-ওয়ালা এসবের আনাগোনায় মুখরিত হয়ে থাকতো শান্তি ভিলা। কিন্তু একদিন রাতে ঐ ভিলারই গোটা একটি পরিবার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সে থেকে ঐ বিল্ডিং এ আর কেউ উঠে না।

..রক্তিম ঘুমাচ্ছে, হয়তো ঔষধ গুলো কাজে দিচ্ছে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×