somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ আসে শুধু ক্যালেন্ডারের পাতায়, মনে আর আসে না/:)

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে পেপারটা খুললাম, ঝপ করে চটি একটা ঈদ সংখা পেপার থেকে বেরিয়ে পরল। কোন ভ্রুক্ষেপ নাই । যেমন ভাবে অন্যদিন ঈদসংখাটা পড়ে আছে ড্রইং রুমে। হাতটা দিয়ে ধরে পাতা ওল্টানোও হয়ে ওঠে নি। বোনটা লাফাঝাপা করে ঈদের ড্রেসটা কিনে নিয়েছে সেই কবে। -আমার কিনতেও মন চায় না, আবার কেউ যদি মার্কেট যেতে বলে মেজাজ টা যায় বিগড়ে। আসলে ঢাকায় থাকা মফিজ আমি। ঈদে বেশিরভাগ সময়েই বাড়ি যাওয়া হয়নি। আমার বন্ধু সার্কেল রয়েছে কুস্টিয়ায় আর চিটাগাং এ। দুটোর কোনটাতেই যাওয়া হবে না। মিস করব তাই -বন্ধুদের সাথে করে পুরো শহর চক্কর দেয়া, নদীতে গিয়ে নৌকায় বসে আড্ডা দেয়া, সবচে বড় মোড়ে দাড়িয়ে বর্তমান শহরের মেয়েদের দেখা- (কিন্তু কেন যেন আমার চোখে বিবাহিত মহিলারাই ধরা দেয় বেশি-মনে হয় মোটা বেশি বলে। চিকনরা চোখ এড়িয়ে ভেগে যায়;))

আরও ছোট বেলায় আমরা সব ঈদ করতাম বড় চাচার বাসায়। দাদা স্ট্রোক করার পর দাদাবড়ি তে আর কেউ থাকে না। তাই কুস্টিয়া যাওয়া মানে বড় চাচার বাসায় যাওয়া। ওখানে ঈদের সময় আমার গ্রুপ ছিল মেজো চাচাতো বোন (২বছরের ছোট) আর ভাই(আরও ছোট) এই তিনজন নিয়ে। ছোটবেলায় ঈদ ভাল লাগার একটা বড় কারন ছিল ঈদের দিন , আগের দিন, পরের আড়াই দিন পড়া লাগত না। মেজো চাচারা ৩ দিন থাকত , আমার বেশি মজাও ৩দিন থাকত। তারপর আবার গ্রুপহীন একা।
আমরা ঈদের আগের দিন কাগজে নকশা আকতাম , সেটা ঢুকিয়ে দিটাম পরদিন ঈদের জামতের শেষে টাকা নিতে আসা কাপড়ে। বড়রা ঐখানে টাকা দেবার জন্য কড়কড়া টাকা দিত। আমরা ঐ টাকার সাথে ভাজ করে ঐ নকশা করে লেখা ঈদ মোবারক লেখা ঢুকিয়ে দিতাম। নামায শেষে শহরে ঘুরতে গেলে রিকশায় যাবার সময় ঐরকম নকশাদার কাগজ শহরের রাস্তায় ফেলতে ফেলতে যেতাম। যেন শহরবাসী কে ঐটা দিয়ে আমরা আনন্দিত করে ফেলব। কেন এমন করতাম তা খেয়াল নেই এখন একটুও।

ঈদে কখনই জামা কাপড়ের লোভ করি নাই,এখনও সেই লোভ নাই। আমার জামা কাপড়ের মত তুচ্ছ আর কমদামী (অবশ্য এখন দোকানে জামার দাম দেখলে এই কথা বলার উপায় নাই, কিন্তু জিনিষটা আসলেই একটি ভ্যালুলেস ) জিনষের লোভ থেকে বেশি লোভ ছিল ইলেক্ট্রনিক্স জিনিষে আর বই এর উপর। রিকশাভাড়ার টাকা জমাতাম হেটে এসে। সেই টাকা থেকে তিন গোয়েন্দা কিনে আর কোন টাকাই অবশিস্ট থাকত না। একবার টাকা জমিয়ে সাথে বৃত্তির টাকা দিয়ে কোডাকের ৯০০টাকার ক্যামেরা কিনেছিলাম। ওটা দিয়েই মস্ত এক ফটোগ্রাফার হবার স্বপ্ন দেখতাম। শেষ পর্যন্ত জীবনে কোন শখের শখেই কিছু হতে পারলাম না।

এই শখের শখে নিজেকে সাজাতে না পারার অক্ষমতাতেই আর ঈদ কোন আনন্দ নিয়ে আসে না। শুধু ক্যালেন্ডারের লাল কালিতে দেখেই শেষ হয়ে যায়।

ঈদ মোবারক।
_____________________________________________
শিবলী
২০০৯২০০৯ (বাহ ভাল তো২০.০৯.২০০৯)
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×