আনলিমিটেড বাদ দিয়া যেইদিন থেইকা শুরু করলাম ১জিবি লিমিট নেট ইউজ করা( কোন মাসে গ্রামীন, কোন মাসে একটেল) , সেইদিন থেকে আমার স্বভাব চরিত্রেরও যদসামান্য পরিবর্তন দেখা দিয়াছে
যারা জানেন না তাদের বলি, এই ১জিবি লিমিট শেষ হয়ে গেলে কোম্পানিগুলা প্রতি কেবি ০.০২পয়সা করে কাটে।
যাহা যাহা পরিবর্তন আমি লক্ষ্য করিতেছি তাহা উল্লেখ করিতে ব্যাকুল হইলাম আমি নিচের দিকে--
১. ছবিআলা পেইজ পুরা লোড হবার আগেই ক্রস ক্লিকাইয়া স্টপ কইরা দেই। অতএব সামু ভাইদের ছবি বলগ দেখতাম পারি না।
২. চুল কাটতে গেলেও ভয়ে ভয়ে থাকি- বেশি কেটে ফেলে নাপিত ব্যাটা আবার প্রতি চুল ০.০২ টাকা করে চার্য করে কিনা !!!
৩. মানুষের লগে সামনাসামনি কথা কৈতেও ডর লগে, বেশি কথার বলার লাইগা আবার চার্জ করে নাকি!!
৪. মেয়াদ নির্দিষ্ট কোন খাবার মনে হয় যেন শেষ দিন পর্যন্ত রেখে দেই...
৫. বাথরুমে ছারতে গেলে মনে হয়, বাথরুমে বেশি বেশি আপলোড করে ফেললাম না তো
৬. কোন মুভি দেখতে গেলেও সেইম!!! ভয় হয় কখন আবার বেশি... মানে একটা হরর আতংকে দিন গুজরান।
৭. আর ভাই ও বেহেন রা, বেশি লিখে আমি আমার কেবি লস করতে রাজি না। তাই মাফ চাই। পোস্ট এখানেই ইতি....
------------------------------------
এই দুস্ক হৈতে পরিত্রান পাইতে পিসি-র পশ্চাৎদেশে একটা কেবল লাগাইতে মন চাহিতেছে না।(মানে পাড়ার শামুক-ফ্রডব্যান্ড নিতে মন চায় না), আবার আনলিমিটেড নিলে আমারে পিসির সামনে থেকে সরানো মুসিবত, তাই সেইটাও পারতেছি না...
---( একটা ফুন{এফ ইউ এন} পোস্ট)---

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


