যারা এই বিষয়ে বিতর্ক সুষ্টির প্রয়াস নেয় তাদেরকে দুই শ্রেনীতে বিভক্ত করা যেতে পারে। প্রথম শ্রেনীতে আছে - ৭১এর পরাজিত রাজাকার-আলবদর এবং দালালরা - যারা বাংলাদেশ নামক স্বাধীন দেশে জন্মের বিরোধীতা করেছিলো এবং আজও তার বিরুদ্ধে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম শুরু হয় ১৯৭৫ সালের মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবুর রহমানের হত্যার পর পরিকল্পিত ভাবে ুপ্রপাগান্ডাচ্র মাধ্যমে। এরই অংশ হিসাবে বাংলাদেশের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া বিটিভিকে চতুরতার সাথে ব্যবহার করা হয়। ১৯৭৫ সালের পর বিটিভি এবং বাংলাদেশ রেডিওতে ুপাকিস্থানী সেনাবাহিনীচ্ এর পরিবর্তে ুহানাদার বাহিনীচ্ শব্দগুচ্ছ ব্যবহারসহ রাজাকার এবং দালালদের দৃশ্যের আড়ালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে স্বাধীনতার নেতৃত্বদানকারী নেতৃবৃন্দ যেমন শেখ মুজিব, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপটেন মনসুর আলী, তাজউদ্দিন আহম্মদকে দৃশ্যপট থেকে আড়ালে সড়িয়ে রাখা হয়। সাথে সাথে মুক্তিযুদ্ধের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা যেমন জেনারেল ওসমানী, আব্দুর রব, কে এম শফিউল্লাহ, এ কে খন্দকার, খালেদ মোশাররফের মতো নেতাদের পর্দার অন্তরালে পাঠিয়ে একজন সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে শীর্ষস্থানে উপস্থানের প্রয়াসে ইতিহাসের একটা শর্টকার্ট তৈরী করা হয়। এগুলো ছিল মুক্তিযুদ্ধের পরাজিতদের ুপ্রপাগান্ডা ওয়ারেরচ্ অংশ বিশেষ। বিশেষ বিশেষ দিবসে দেখানো হতো এক অদ্ভুদ ধরনের নাটক। সেখানে দেখানো হতো হয়তো ১৯৭১ সালের একটা দৃশ্য যেখানে কিছু মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয়কারী মানুষ বর্তমানে প্রচলিত ুসবুজ জমিনে লাল সূর্যচ্ পতাকাটি নিয়ে ুবাংলাদেশ জিন্দাবাদচ্ শ্লোগান দিচ্ছে। যেখানে প্রকৃত ঘটনা ছিল ১৯৭১ সালের পতাকা ছিল ুসবুজ জমিনের ভিতরে লাল সূর্য্য এবং তার ভিতরে হলুদ রংগের বাংলাদেশের মানচিত্রচ্ এবং শ্লোগান ছিল ুজয় বাংলাচ্। এখন হয়তো আমাদের অনেকের ুজয় বাংলাচ্ শ্লোগান দিতে দ্বিধা হয় - এটাকে একটা দলীয় শ্লোগান হিসাবে বিবেচিত হচ্ছে। যদি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন কোন ঘটনা দেখানো হয় এবং সেখানে জয় বাংলা শ্লোগানটা না থাকে তবে সেটা হবে সত্যের অপলাপ এবং সুস্পস্ট ইতিহাস বিকৃতি। অন্যদিকে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে নিজেদের পরিচয় দিতে গর্ববোধ করি - তারা ুজয় বাংলাচ্ শ্লোগানটার বিষয়ে একটু ভেবে দেখতে পারেন। ৭১ এর হাজার হাজার মুক্তিসেনা ুজয় বাংলাচ্ উচ্চারন করেই উদ্দীপ্ত হয়েছে এবং জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। সুতরাং সেই আত্নদানকারী বীরদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যেই আমাদের এই শ্লোগানটাকে উচ্চারন করা উচিৎ।
(চলবে)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



