তখনও ছাত্র। দেশ সদ্য স্বৈরাচার মুক্ত হয়েছে। নতুন নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে। আমরা তখনও ছাত্র। আমাদের উপর দায়িত্ব এলো ডঃ কামাল হোসেনের নির্বাচনে কাজ করার। গেলাম মিরপুর এলাকায়। গিয়ে দেখি সে এক অন্য জগত। ভুয়া ভোটার লিস্ট আর বস্তি বাসীদের কেনাবেচার হিড়িক।
আজ এ আসে তো কাল ও আসে। দস্তুর মতো দামদর করে প্রকাশ্যে কেনা বেচা হচ্ছে কে কার পক্ষে যাবে।
আমরা বেকায়দায় পড়ে গেলাম।
নির্বাচনী ক্যাম্প চালাতে হলেও কমপক্ষে কিছু টাকা দরকার। সামান্য কিছু অর্থ এসেছে নির্বাচন কমিটি থেকে। বলে রাখা ভাল - সেই সময় ৮ দলীয় জোট একত্রিত হয়ে নির্বাচন করছিলো।
এক পর্যায়ে টের পেলাম - অর্থের স্রোতে আমরা হেরে যাচ্ছি।
একদিন গেলাম কামাল হোসেনের বাসায়। ভীষন ব্যস্থ মানুষ। তারপরও আমাদের সময় দিলেন। বিভিন্ন আলাপের পর বললাম - টাকা চাই।
কেন?
বললাম - ভোট কেনা বেচা হচ্ছে। আমাদের জিততে হলে বস্তির ভোট কেনা ছাড়া গতি নাই।
দেখলাম একজন সজ্জন মানুষ কিভাবে রেগে গেলেন। প্রায় চিৎকার করে বললেন - ভোট কিনে কামাল হোসেন এমপি হবে না। তোমরা দয়া করে চলে যাও।
প্রচন্ড মেজাজ খারাপ করে চলে এলাম। তারপর ভোটের ফলাফল সবার জানা।
আজ দীর্ঘদিন পর কামাল হোসেনের চরিত্রহরনের প্রচেষ্টা দেখে সত্যই করুনা হয় রাজাকারদের জন্যে। ইসলামের কথা বলে দাড়িটুপি লাগালেও নিজামী গত বছরের বাতিলকৃত নির্বাচনে তার বিরুদ্ধে দাড়ানো ইসলামী শাসনতন্ত্রের প্রার্থীর সই জাল করে নিজামী নিজেকে নির্বাচিত ঘোষনা করেন।
সল্টু, বল্টু আর ওয়াজি মোল্লাদের রাজনৈতিক অসততা ভিড়ে এখন কামাল হোসেন একজন সততার উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আমাদের কাছে শ্রদ্ধা পাত্র হিসাবে বিবেচিত।
কামালো হোসেন দীর্ঘজীবি হোউন যেন বাংলাদেশের কামাল হোসেনের থেকে আরো অনেক কিছু পেতে পারে।
আমার দেখা বাংলাদেশের সৎ রাজনীতিবিদদের একজন - ডঃ কামাল হোসেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২০টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।