somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাত শিবিরের সন্ত্রাসের কারন কি? এই সন্ত্রাস দমনের উপায় কি?

৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিষয়টা আসলেই বুঝা কঠিন। জামাত শিবিরের কর্মীরা জানবাজি লড়াই করছে। পুলিশের উপর সংঘবদ্ধ আক্রমন করছে। বাসে আগুন দিচ্ছে - ত্রাস তৈরী করেছে। এর কারন কি? এদের সন্ত্রাসের কারনে কি আদালত বন্ধ হয়ে যাবে? মোটেও না। তাইলে কেন এই সন্ত্রাস?

বিষয়টা একটু লজিক্যালি দেখা যাক। যুদ্ধাপরাধের বিচারের জন্যে জনগন আওয়ামীলীগ জোটকে ম্যান্ডেট দিয়েছে। সেই বিচার না করলে আওয়ামীলীগ জনগনের সাথে প্রতারণা করতো। ধীরে সুস্থে বিচার শুরু হলো। নানান ধরনের বিতর্ক সৃষ্টি করা হলো - বলা হলো এই বিচার এই না সেই না। ইত্যাদি ইত্যাদি। বারবার একটা বিষয় জানতে চেয়েছে - জামায়াতের ওয়েব সাইটে দেওয়া নেতাদের বায়োডাটা ( যা এখন সরিয়ে ফেলা হয়েছে) সেখানে ১৯৬৮ থেকে ১৯৭৮ পর্যণ্ত স্কীপ করা হয়েছে। সবার জীবন ইতিহাস বিরাট করে লেখা হলেও ১৯৬৯-১৯৭৮ পর্যণ্ত সময়কালের বিষয়ে পুরো নীরব। কেন এই নীরবতা? জামায়াত আশা করেছিলো দু্ই সামরিক শাসকের বদৌলতে মানুষ ভুলে যাবে তাদের অতীত। কিন্তু তা হয়নি। অবশেষে বিচার শুরু হয়েছে।

এখানে লক্ষ্যনীয় - জামায়াত দাবী করছে তারা একটা নিয়মতান্ত্রিক দল। কিন্তু সংসদে সর্বোসন্মত ভাবে গৃহিত সিদ্ধান্তের আলোকে যে বিচার শুরু হলো তা যে একটা বৈধ এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া তা তারা মানতে চাইছে না। আবার আদালতের কার্যক্রমে নিয়মিত অংশ নিয়ে তারা আদালতের অংশ হিসাবে কাজ করছে -তার মানে তারা আদালতকে বৈধ এবং নিয়মতান্ত্রিক বলে স্বীকৃতি দিচ্ছে কিন্তু বাইরে মিছিল-মিটি করে বা প্রচার প্রপাগান্ডায় বলছে আদালত মানি না।জামায়াতের নীতি হলো - সংসদ মানি - সংবিধান মানি - কিন্তু সংসদের সিদ্ধান্ত মানি না। আদালত মানি ভিতরে গিয়ে কিন্তু রাস্তায় গাড়ী পুড়িয়ে বলি তা মানি না। জামায়াতের এই দ্বৈত নীতির কারন কি?

আদালত শুরু থেকেই নানান ভাবে বিতর্ক, চাপ আর সন্ত্রাস করে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছে জামাত শিবির - কারন কি ওরা জানে যে অপরাধীরা তাদের অপরাধের জন্যে চুড়ান্ত শাস্তি পেতে যাচ্ছে - তাই শক্তি প্রয়োগ করে তাদের বাঁচাতে হবে - যে কোন মূল্যে।

যেহেতু এরা নিশ্চিত জানে যে ১৯৭১ সালে এরা কি করেছিলো - তার কারনে কখনই সেই সময়টা নিয়ে লুকোচুরি করে আর চায় না কেউ এই বিষয়ে কথা বলুক। কিন্তু সত্যতো আর লুকিয়ে রাখার বিষয় নয় - তাই এরা ভীত এবং শংকিত। এরা জানে তাদের কৃতকর্মের পরিনাম কি? তাই এরা আদালতেও আছে বৈধ ভাবে আবার রাস্তায় গিয়ে মানুষকে সন্ত্রস্ত করছে অবৈধ ভাবে। এরা একদিকে বিদেশী প্রভু ধরছে বাঁচার জন্যে - অন্যদিকে নিজেদের গঠনতন্ত্র থেকে আল্লাহ রসুলের নাম বাদ দিচ্ছে ব্যবসাকে টিকিয়ে রাখার জন্যে।

জামায়াতের এই সর্বনাশী বহুমুখী নীতির চর্চা বহু দিনে পুরানো। এরা রংবদলাও গিরগিটি। প্রয়োজনে এরা নারী নেতৃত্ব হারাম করে - প্রয়োজনে নারী নেতৃত্বের আঁচলের নীচে ঢুকে পড়ে। সমস্যা হলো জামায়াতের পরিকল্পিত ক্যাডার বাহিনীর কোন প্রশ্ন করার সুযোগ নেই - কারন এরা অর্থনৈতিক বা সামাজিক ভাবে পুরোপুরি দাস হিসাবে দলের হাইকমান্ডের আদেশ মেনে চলে। এই ক্যাডার বাহিনীকে ব্যবহার করে জামায়াত দেশে একটা সন্ত্রাসের রাজত্ব তৈরী চেষ্টা করছে। সুষ্পষ্ট দ্বিমুখী নীতি নিয়ে এরা নিজেরাও বিভ্রান্তঅ ভয়ার্ত আর বিভ্রান্ত একদল মানুষের তান্ডব দেখছে বাংলাদেশের মানুষ কিছুদিন ধরে।

এখনও সময় আছে এই সন্ত্রাসী গনহত্যার সহযোগী দলের ত্রাসের রাজত্ব তৈরী পথকে রুদ্ধ করে দেবার। জামাত শিবির বাংলাদেশের জন্যে রাজনীতি করে না - এরা মার্কিন দূতাবাসেরর গাড়ীতে ঢিল মেরে ক্ষমা চায় - কিন্তু ৩০ লক্ষ মানুষের হত্যার সাথে জড়িত থেকেও সামান্য দুঃখিত না। এদের কার্যক্রম চালাতে সুযোগ দে্‌ওয়া মানেই দেশকে একটা বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া। দেশের সকল মহলকে বুঝতে হবে - এরা কি চায় - কেন এরা মিলিয়ন ডলার খরচ করে তাদের নেতাদের বিচারকে বাৎধা দিতে চায়। সময়ের কাজ সময়ে না করলে পরে তার জন্যে বিরাট মূল্য দিতে হয় - কথাটা বিবেচনা করে জামাত/শিবিরকে এখনই নিষিদ্ধ করা হউক - নিষিদ্ধ করা হউক ১৯৭১ সালে তাদের গনহত্যার সহযোগীতার কারনে এবং আজকে জনপদে সন্ত্রাস সৃষ্টি করে অসাংবিধানিক এবং অগনতান্ত্রিক আচরনের জন্যে। এখনই সময়.....
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫
২০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×