somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনতন্ত্রের লেবাসে যুদ্ধাপরাধের বিচারের বিরোধীতা

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(জামাত/শিবিরের গনতান্ত্রিক মিছিলে ছবি - বিডিনিউজ ২৪ থেকে)


বিএনপি জামাতে অসুস্থ জোটবদ্ধতার কারনে জামাতের হরতালে বিএনপির সমর্থন বিষয়টা সোজা করে বললে এই ধরনেরই বলতে হবে । কিন্তু বিএনপি ব্যাখ্যা দেবে অন্যভাবে - না, জামাততো জনসভা করতে চেয়েছিলো - তাদের গনতান্ত্রিক অধিকার জনসভা করার। সেই অধিকার আদায়ে তারা হরতাল করছে - গনতন্ত্রের জন্যে আমরা হরতাল সমর্থন করছি। কথাটা কি আসলেই তাই!

ঢাকা মহানগরীতে জনসভার জন্যে পুলিশের কাছ থেকে অনুমোদন নিতে হয়। জামায়াত যখন আবেদন করবে - তাদের জনসভার অনুমোদন দেবার আগে পুলিশ কর্তাদের যে বিষয়গুলো বিবেচনায় আনতে হবে - তা হলো সেই সভার উদ্দেশ্য কি? সেই সভার থেকে কি ধরনের কথা বলা হবে - তা আইনের বাইরে কি না? সেই সভায় এমন কিছু আলোচনা হবে - বা দাবী দাওয়া করা হবে যা সংবিধান এবং রাষ্ট্রের নীতি আদর্শের সাথে সাংঘর্ষিক কিনা?

একটা সাংবিধানিক আদালত এবং সংবিধানে সুষ্পষ্ট ধারা অনুসরন করে গঠিত বিচার কার্যক্রমকে বিরোধী করা মানেই রাষ্ট্রের প্রতি নেতিবাচক দাবী করা এবং যা প্রচলিত আইনে অপরাধ হিসাবে বিবেচিত। সেই অপরাধ সংগঠনের জন্যে পুলিশ অনুমোদন দিতে পারে না।

জামায়াতের বর্তমান কর্মকান্ড মূলত যুদ্ধাপরাধের বিচার বন্ধ, আটক নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রিভুত হয়ে আছে। ১৮ দলের সকল কর্মসূচীতে ওরা এই দাবীকেই সামনে নিয়ে আসছে। গত ৩ ডিসেম্বর বায়তুল মোকাররমের উত্তর ফটকে সমাবেশ করতে না দেওয়ায় ৪ ডিসেম্বর একবার হরতাল ডেকেছিল দলটি। ওই হরতালে মাঝরাতে ঘোষণা দিয়ে নৈতিক সমর্থন জানিয়েছিল বিএনপি। আর আজকের হরতালে গতকাল সন্ধ্যারাতেই নিজেদের পূর্ণ সমর্থনের কথা জানিয়ে দেয় দলটি। এখানে হলো ভাবনার বিষয় - পুলিশ একটা সাংবিধানিক আদালত এবং সংসদের সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মান্ড চালানোর অনুমোদন দিতে পারে কি না? আর গনতন্ত্রিক অধিকারের মধ্যে কি সংবিধান এবং আদালতের বিরুদ্ধে সমাবেশ বা কর্মসূচী পালন বৈধ কিনা?

বিএনপির নেতৃবৃন্দ ভাল করেই জানেন এই হরতাল কিসের হরতাল। গরতন্ত্রের লেবাসে যুদ্ধাপরাধীদের পক্ষে হরতালে বিএনপি সমর্থন দিয়ে মুলত যুদ্ধাপরাধীদের পক্ষই নিয়ে নিলো। তারপরও যদি দেখা যেতো জামায়াত একটা গনতান্ত্রিক দল - তা হলে হয়তো বিএনপি তাদের দাবীর পক্ষে সামান্য হলেও যুক্তি পেতে পারতো। কিন্তু যদি আমরা প্রথম আলোর আজকের খবরের একটা অংশ দেখি তা হলে ষ্পষ্টত দেখবো - জামাত মুলত একটা ক্যাডার নির্ভর সন্ত্রাসী দল। দেখুন খবরটা -

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আট থেকে দশটি কালো রঙের মোটরসাইকেলে করে ২০ জনের মতো যুবক কমলাপুর স্টেশনের সামনে দিয়ে সায়েদাবাদমুখী রাস্তাটির মোড়ে এসে থামেন। এঁদের মধ্যে একজন হুইসেল বাজানোর সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসা যুবকেরা নেমে পড়েন এবং রাস্তার পাশে আগে থেকে রাখা ক্রিকেটের স্টাম্পসদৃশ লাঠি হাতে চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে ভাঙচুর শুরু করেন। সাধারণ মানুষের ব্যক্তিগত এসব গাড়ির চালক ও যাত্রীরা গাড়ি ছেড়ে নেমে কোনোমতে আত্মরক্ষা করেন। কেউ কেউ লাঠি ও কাচের আঘাতে আহত হন। ঘটনাস্থলের পাওয়া ছবিতে দেখা গেছে, রাস্তার এক পাশে কিছু যুবক তাণ্ডব চালাচ্ছেন, আরেক পাশে অন্য যুবকেরা মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছেন। তাঁদের একজন হুইসেল বাজালে সবাই আবার অপেক্ষমাণ চালকদের পেছনে বসে মোটরসাইকেলে করে চলে যান।

একটা স্বাধীন দেশে কোন বিবেচনায় সাধারন নাগরিকের উপর এভাবে আক্রমন হলো? বিএনপির নেতাদের কাছে প্রশ্ন - উপরের খবরের কোন অংশ গনতন্ত্রের গন্ধ খোঁজে পেলেন?

যুদ্ধাপরাধের বিচার আজকের বাংলাদেশের দাবী - এই প্রক্রিয়াকে বাঁধা দানকারীরও যুদ্ধাপরাধের দায় নিচ্ছে - প্রকৃতপক্ষে জামায়াত একটা যুদ্ধাপরাধী দল যা বলাই বাহুল্য মাত্র।

আর বিএনপির জামাত নির্ভরতা ক্রমাগত বিএনপিকে যুদ্ধাপরাধীদের দায়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে - অবশ্য বিএনপির দুই নেতাও বিচারাধীন - সেই বিবেচনায় যদি বিএনপি এই হরতালে সমর্থন দিয়ে থাকে - তাও জনগনকে পরিষ্কার করেই বলতে হবে। তারপর জনগনই ঠিক করবে - বাংলাদেশ কি ৭১ পূর্ব পাকিস্তানী ভাবধারায় ফিরে যাবে - না একটা সভ্য স্বাধীন সত্তা নিয়ে এগিয়ে যাবে।
২২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×