
শিক্ষিত বেকার শব্দে গমগমে টক শোর কফির মগটা,
সুশীল সমাজের অন্তর্গত বিশিষ্ট বুদ্ধিজীবী মহলের তাত্ত্বিক ব্যাখায় মধ্যরাতগুলো পেরিয়ে যায়।।
আমি এক শিক্ষিত বেকার!!
নীল কলমের ফলায় ব্যবচ্ছেদ করে শেষ করেছি গত মাসের জব স্যালুউশন,
আট'টা-পাঁচটা লাইব্রেরির একটা সিটের দখল নিয়ে সামান্য একটু আত্মতুষ্টিতে ভুগি,
চাকরি পাতার শিরোনামগুলো গিলে শেষ করেছি গতকালই,
ঘড়ির সেকেন্ডের কাটা'টার সাথে সম্পর্কটা ছিন্ন করেছি বহু আগেই,
তবে মিনিট, ঘন্টা কিংবা মাসটা আমায় মুক্তি দেই নি...
মিছিলের পর মিছিল ফাঁকা বুলিগুলো ঘৃণা করতে শিখে গেছি সেই কবে..
স্বোপার্জিত স্বাধীনতার চরম আকাঙ্খাটা মৃত এক বৃক্ষে পরিণত হয়েছে আজ..
পরাধীনতার নতুন জিঞ্জার নতুন শিকলে প্রতিনিয়ত বন্দী করে আমায়।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৯ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



