কলকাতার নির্মাতা গৌতম ঘোষের ছবিতে কাজ করে আলোচনায় এলেও বিক্রম ভাটের 'হেইট স্টোরি'র মাধ্যমে বলিউডের হার্ট বিট বাড়িয়ে দিয়েছিলেন পাওলি দাম। কোনো বাঙ্গালী মেয়ের এতো বেশি খোলামেলা দৃশ্য হিন্দি ভাষীরা এর আগে দেখেননি যা পাওলি দেখিয়েছেন। তিনি এরপর করেছেন বিক্রমের আরেক ছবি 'অঙ্কুকশ অরোরা মার্ডার কেস'। থ্রিলার ফির্মের জগতে ভালই নাম কামিয়েছেন পাওলি। শোনা যাচ্ছে, এই ছবিটাও থ্রিলার। সব মিলিয়ে পাওলির এখন পৌষ মাস চলছে। তবে এ জন্য তাকে বেশ ত্যাগও করতে হয়েছে।
হেইট স্টোরিতে পাওলি নিজেকে এতোটাই আবেদনময়ী হিসেবে উপস্থাপন করেছেন যে তখন অনেকেই চোখ তুলে তাকাতে বাঁধ্য হন তার দিকে। এ বিষয়ে পাওলির সাফ কথা, 'পরিচালক যেভাবে চান, আমি সেভাবেই নিজেকে মেলে ধরি'। আর পাওলি যে খুঁতখুঁতে পরিচালক বিক্রম ভাটের চাহিদা পূরণ করতে পেরেছেন তার প্রমাণ মিলে হেইট স্টোরির পর আরো দু'টো ছবিতে বিক্রম পাওলিকেই চেয়েছেন।
অন্যদিকে, সেই 'হেট স্টোরি'র পর বেশ কয়েকজন পরিচালকই ছুটে আসেন পাওলির কাছে। কিন্তু পাওলি একই চরিত্রে বারবার নিজেকে দেখতে চান না। তাই ফিরিয় দিয়েছেন তাদের।
বিক্রম ভাটের নতুন ছবিটিতে থ্রিলারের গন্ধ পাওয়া গেলেও নায়িকা নিজে থেকে বিশেষ কিছু বলতে রাজি নন। পাওলি বলেন, 'হ্যাঁ, বিক্রম আমাকে তিন নম্বর ছবির জন্য অফার করেছে। তবে চুক্তি সই হওয়ার আগে এর বাইরে আমি আর কিছু বলব না'। জুলাই থেকে ছবির কাজ শুরু হওয়ার কথা।
বিক্রমের এই ছবি ছাড়াও বলিউডের আরও দুটি ছবিতে পাওলিকে দেখা যাবে। এছাড়াও হাতে আছে সুভাষ সিংহলের 'ইয়ারা সিলি সিলি'।অন্যদিকে নিজের ঘর টালিউডও মুখ ফিরিয়ে নেয়নি তার দিক থেকে। এই বছর সব মিলিয়ে আটটা ছবি মুক্তি পেতে চলেছে পাওলির। সুইটহার্ট, হইচই আর অভিশপ্ত নাইটি তো আছেই। একদিনে কমেডি, থ্রিলার, ড্রামা, অ্যাকশন মিলিয়ে কলকাতা-মুম্বাইয়ে পাওলি এখন বেশ ব্যস্ত।
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।